মহাকাশ থেকে কেমন লাগছে পৃথিবীকে, একঝলকে দেখে নিন চন্দ্রযানের পাঠানো ছবি
চাঁদের বুকে পাড়ি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। চন্দ্রযান-২ ইতিমধ্যেই চাঁদের কাছাকাছি পৌঁছেও গিয়েছে। এই যাত্রাপথেই চন্দ্রযান টু থেকে ক্যামেরাবন্দি হয়েছে পৃথিবীর ছবি।
চাঁদের বুকে পাড়ি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। চন্দ্রযান-২ ইতিমধ্যেই চাঁদের কাছাকাছি পৌঁছেও গিয়েছে। এই যাত্রাপথেই চন্দ্রযান টু থেকে ক্যামেরাবন্দি হয়েছে পৃথিবীর নানা ছবি। কেমন দেখতে লাগছে সেই ছবিতে পৃথিবীকে? সম্প্রতি চন্দ্রযান থেকে পাঠানো তিনটি ছবি প্রকাশ করেছে ইসরো। রবিবার টুইট করে ইসরো জানায় এই তিনটি ছবি প্রকাশের কথা।
|
ল্যান্ডার বিক্রমের ক্যামেরা তোলা ছবি
ইসরো জানিয়েছে, চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এই ছবি। এলআই ফোর ক্যামেরার সাহায্যে শনিবার তোলা হয় ওই ছবি। এই ছবিগুলোতে পৃথিবী ধরা দিয়েছে একেবারে অন্য আঙ্গিকে।
|
ছবিতে দেখা যাচ্ছে উত্তর আমেরিকাকে
ইসরো আরও জানিয়েছে, পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতেই চন্দ্রযান ২ থেকে তোলা হয়েছে এই ছবি। ছবিগুলিতে দেখা যাচ্ছে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের ছবি। মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখা যাচ্ছে ছবিতে, এক পাশে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর।
|
১৪ আগস্ট চাঁদের কক্ষপথে
এখনও চাঁদের কক্ষপথে প্রবেশ করেনি চন্দ্রযান ২। ১৪ আগস্ট চন্দ্রযান প্রবেশ করার কথা চাঁদের কক্ষপথে। এরই মধ্যে চারবার কক্ষপথের পরিধি বৃদ্ধি করেছে চন্দ্রযান। ২ আগস্ট শেষবার পরিধি বৃদ্ধি করা হয়। ১৪ আগস্ট ট্রান্স লুনার অরবিট বার্নের মধ্য দিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে।
|
৭ সেপ্টেম্বর চাঁদের বুকে
তার পাঁচ দিন পর প্রথম লুনার বার্নে ১২০ কিলোমিটারের অনুসূর এবং ১৮,০০০ কিলোমিটার অপসূরে চন্দ্রযান ২-কে প্রতিস্থাপন করা হবে। এর পর আরও চারটে লুনার বার্নের মাধ্যমে চন্দ্রপীঠ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে প্রতিস্থাপন করা হবে অরবিটার। তারপর ল্যান্ডার বিক্রম বের হয়ে প্রদক্ষিণ করবে চাঁদকে। ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে ল্যান্ড করবে বিক্রম।












Click it and Unblock the Notifications