ISRO Launched GSLV-F15: মহাকাশে আরও এক ইতিহাস ভারতের, নয়া রেকর্ড ইসরোর! বিস্তারিত জানলে গর্বিত হবেন আপনিও

ISRO Launched GSLV-F15: বছর ঘুরতেই আরও ইতিহাস ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। আজ বুধবার, ভোর ৬টা ২৩ মিনিট, মুকুটে যুক্ত হল নয়া পালক। একেবারে সফল ভাবে উৎক্ষেপণ করা হল GSLV-F15/NVS-02 রকেট। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এই রকেট লঞ্চ করা হয়।

আর তা সফল ভাবে মহাকাশে নিজস্ব লক্ষ্যে পৌঁছে গিয়েছে। এটি ছিল ইসরোর ১০০ তম মিশন (ISRO Launched GSLV-F15) । আর তা আরও একবার সফল করে দেখালেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। যা নিঃসন্দেহে প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের বলেই মত ওয়াকিবহালমহলের।

ISRO Launched GSLV-F15

জানা গিয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর নয়া চেয়ারম্যান ভি নায়ায়ণন ১০০তম মিশনের নেতৃত্বে ছিলেন। স্বভাবতই এই মিশন সফল হতেই উচ্ছ্বাস ধরা পড়ে তাঁর চোখে মুখেও। এই মুহূর্তকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন ভি নারায়ণন। শুধু তাই নয়, গোটা দল যৌথ ভাবে কাজ করাতেই এই সাফল্য বলেও ব্যাখ্যা করেছেন। ভি নায়ায়ণন জানিয়েছেন, এই সাফল্য সবার।

তবে ইসরোর সামনে আরও একাধিক মিশন রয়েছে। সেদিকেই যে এখন সবার নজর তা স্পষ্ট করে দিয়েছেন ইসরোর নয়া চেয়ারম্যান। ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। ১০০ মিশন সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রীহরিকোটা থেকে ১০০ তম উৎক্ষেপণ সফল। আর তা ঐতিহাসিক মাইলস্টন। আর তা অর্জনের জন্য ISRO-কে অভিনন্দন। এমন একটি ঐতিহাসিক সময়ের সঙ্গে নিজে সাক্ষী থাকতে পেরে গর্বিত মনে করেছেন বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ কেন্দ্রীয়মন্ত্রীর।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ প্রচেষ্টার পর GSLV-F15/NVS-02 যে এবার সফল সেই তথ্য ইসরো (ISRO) তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে। ছবি দিয়ে মহাকাশ গবেষণা সংস্থা লিখছে, মিশন সফল। GSLV-F15/NVS-02 মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে, জিএসএলভি-এফ১৫ এনভিএস-০২ স্যাটেলাইটকে জিওসিনক্রনাম ট্রান্সফার অরবিটে পৌঁছে দেবে।

ISRO Launched GSLV-F15: কেন এই মিশন?

মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কাছে এই মিশন খুবই গুরুত্বপূর্ণ। GSLV-F15 স্যাটেলাইট NVS-02 এর জিওসিনক্রনাম ট্রান্সফার অরবিটে স্থাপন করা হবে। মূলত নেভিগেশনের ক্ষেত্রে বিপ্লব আনবে এই স্যাটেলাইট। ভারতে GPS-এর মতো নেভিগেশন সুবিধা উন্নত করার জন্যেই এটিকে ডিজাইন করা হয়েছে।

শুধু তাই নয়, একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে অরুণাচল পর্যন্ত বিস্তির্ন এলাকা এই স্যাটেলাইটের আওতায় থাকবে বলেও ইসরো সূত্রে খবর। শুধুমাত্র রাস্তা নয়, আকাশ এবং গভীর সমুদ্রেও সাহায্য করবে এই স্যাটেলাইট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+