Israel-Palestine Conflict:২১২ জন নাগরিককে নিয়ে ইজরায়েল থেকে দেশের মাটিতে ফিরল 'অপারেশন অজয়'-র প্রথম বিমান
হামাস জঙ্গীদের সঙ্গে চলছে উত্তাল লড়াই। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তাইন থেকে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল দেশে। গতকাল থেকে ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করেছে বিদেশমন্ত্রক।
শুক্রবার সকালে ইজরােয়ল থেকে আসা প্রথম বিমান দেশের মািট ছুঁল। যুদ্ধ ঘোষণার দিনই এয়ার ইন্ডিয়া ইজরায়েলগামী সব বিমান বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে সেখানে আটকে রয়েছেন অনেক ভারতীয়। তাঁদের ফিরিয়ে আনতেই বিদেশমন্ত্রকের এই উদ্যোগ।

বৃষ্টির মতো রকেট পড়ছে ইজরায়েলে। হামাস জঙ্গিদের হাত থেকে গাজা পুনরুদ্ধার করা গিয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনা। তবে এখনও হামাস জঙ্গীদের কাছ থেকে পণবন্দিদের উদ্ধার করা যায়নি। ইজরায়েলি সেনারা নির্মম ভাবে হামাস জঙ্গিদের নিকেশ করার পণ নিয়েছে। আমেরিকা থেকে সাহায্য আসতে শুরু করেছে ইজরায়েলের কাছে।
হামাস জঙ্গীদের সাহায্যে আইসিস জঙ্গীদের হাত রয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। এখনও পর্যন্ত প্যালেস্তাইন-ইজরায়েলের যুদ্ধে ৪৩০০ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১০,০০০-র বেশি নাগরিক। গাজা স্ট্রিপে হামাস জঙ্গীরা যে টানেল তৈরি করেছিল সেগুলি ধ্বংস করতে শুরু করেছে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত হামাস জঙ্গীদের কাছ থেকে ২৬০ জন পণবন্দিকে উদ্ধার করা গিয়েছে।
অপারেশন অজয়ের মাধ্যমে ভারতীয়দের ইজরায়েল থেকে উদ্ধার করার পাশাপাশি নেপালের পড়ুয়াদেরও উদ্ধার করা হচ্ছে। ইজরায়েলে আটকে থাকা ২৫৪ জন নেপালি পড়ুয়াকে উদ্ধার করে কাঠমান্ডু পৌঁছে দেওয়া হয়েছে। এমনকী রাতেও চলছে বিমানহানা। রাতের আকাশেও অসংখ্য রকেট উড়তে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications