Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লকডাউন কি ভারতে ফের একবার হবে! জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

লকডাউন কি ভারতে ফের একবার হবে! জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

গত কয়েকদিন ধরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মাঝে একদিন করোনা আক্রান্তের সংখ্যায় সামান্য কমতি দেখা গেলেও, করোনার জেরে দেশে ফের একবার লকডাউনের আশঙ্কা দিকে দিকে ছড়িয়েছে। মহারাষ্ট্রে করোনা বিধি নিয়ে কড়াকড়ি হতেই সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের ঘর ছাড়ার ছবি দেখা যাচ্ছে। এদিকে, এমন এক পরিস্থিতিতে লকডাউন নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

 লকডাউন প্রসঙ্গে সীতারমন

লকডাউন প্রসঙ্গে সীতারমন

এদিন কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারমন জানান, আপাতত দেশে করোনা লকডাউন লাগু করার কোনও পরিকল্পনা নেই সরকারের। তবে ২০২০ সালের মতো লকডাউন ঘোষণার পরিকল্পনা না থাকলেও, স্থানীয় কনটেনমেন্টজোন করে করোনা রোখার চেষ্টা করতে পারে কেন্দ্র।

 দ্বিতীয় স্রোত রুখতে কোন পরিকল্পনা?

দ্বিতীয় স্রোত রুখতে কোন পরিকল্পনা?

এদিন ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটি ভার্চুয়াল মিটিং এ যোগ দিয়ে নির্মলা সীতারমন জানান, করোনার দ্বিতীয় স্রোত রোখার জন্য পাঁচ স্তম্ভের একটি উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। তার মধ্যে টেস্ট-ট্র্যাক-ট্রিট টিকাকরণ নিয়ে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনই জানিয়েছেন নির্মলা সীতারমন।

কেন আপাতত লকডাউন নয়?

কেন আপাতত লকডাউন নয়?

প্রসঙ্গত, নির্মলা সীতারমন জানিয়েছেন, আপাতত সরকারের লকডাউনের কোনও পরিকল্পনা নেই। এর বড় কারণ, অর্থনীতিকে আটকে দেওয়ার পথে য়েতে চাইছে না মোদী সরকার। প্রসঙ্গত, ২০২০ সালে লকজাউনের জেরে ভারতীয় অর্থনীতি প্রভূত ক্ষতির মুখে পড়ে।

কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়ে বার্তা

কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়ে বার্তা

এদিকে, কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়েও মুখ খোলেন নির্মলা সীতারমন। তিনি বলেন করোনার দ্বিতীয় স্রোত আপাতত কোয়ারেন্টাইন , স্থানীয় পর্যায়ের আইসোলেশনের মতো প্রক্রিয়া দিয়ে সামাল দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+