আইপিএল ২০২০-র থিম সং ঘিরে বিতর্ক, চুরি করার অভিযোগ এনে আইনি পথে জনপ্রিয় ব়্যাপার

আইপিএল ২০২০-র থিম সং ঘিরে বিতর্ক, চুরি করার অভিযোগ এনে আইনি পথে জনপ্রিয় ব়্যাপার

আইপিএলের ঢাকে কাঠির অপেক্ষার আর মাত্র ১০ দিন। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে আইপিএল শুরু হতে চলেছে। ইতিমধ্য়ে লিগের সূচি থেকে শুরু করে থিম সং প্রকাশ পেয়েছে। এবছরের থিম সংটি ব়্যাপ মিউজিক দিয়ে তৈরি। এই থিম সংটি ফ্যানেদের মধ্যে বেশ উন্মদনাও তৈরি করেছে। পাশাপাশি বিতর্কের কেন্দ্রে জড়িয়ে পড়ল আইপিএলের থিম সং।

লড়াইয়ে বার্তা দিয়েছে থিম সং

লড়াইয়ে বার্তা দিয়েছে থিম সং

করোনা আবহের মাঝে শুরু হচ্ছে আইপিএল। তাই আইপিএল ২০২০-র থিম সংয়ে শুরু থেকেই লড়াইয়ের বার্তা রয়েছে। ২৯ মার্চ লিগ শুরুর কথা থাকলেও ঘাত প্রতিঘাত সামলে ১৯ সেপ্টেম্বর লিগ শুরু হচ্ছে। তবে যোশের দিক থেকে ফ্যানদের মধ্য়ে উন্মাদনা বাড়িয়ে দিতে পারায় থিম সংটি ইতিমধ্য়ে ফ্যানেদের মনে জায়াগা করতে সক্ষম। ব়্যাপ মিউজিকের তালে তালে করোনার বিরুদ্ধে লড়াই, ক্রিকেট মাঠের লড়াই, এই সব কিছুতে সবাই একসঙ্গে লড়তে চলছে বলে বার্তা দেওয়া হয়েছে।

কোথায় বিতর্ক

কোথায় বিতর্ক

ফাঁকা গ্যালারির সামনে ম্যাচ খেলা থেকে শুরু করে, কোভিড প্রটোকলের কঠিন সুরক্ষা মেনে মাঠে নামা! ভাইরাসের বিরুদ্ধে এমন একাধিক প্রতিকূলতা সামলেই মাঠে ফিরছে আইপিএল। সেটা বোঝাতেই থিম সংয়ে ট্যাগলাইন হিসেবে 'আয়েঙ্গে হাম ওয়াপাস' বাক্যটি ব্যবহার করা হয়েছে। থিম সংয়ের ব়্যাপ মিউজিক ও এই 'আয়েঙ্গে হাম ওয়াপাস' বাক্যটি নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

থিম সংয়ের বিরুদ্ধে নকলের অভিযোগ

থিম সংয়ের বিরুদ্ধে নকলের অভিযোগ

আইপিএলের এই থিম সং মুক্তি পাওয়ার পর জনপ্রিয় ব়্যাপার কৃষ্ণা কল তাঁর গানের নকলে এই গানটি তৈরি করা হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছেন।

ব়্যাপ তারকা অভিযোগে কী লিখলেন

ব়্যাপ তারকা অভিযোগে কী লিখলেন

ইনস্টাগ্রামে এক পোস্টে জনপ্রিয় এই ব়্যাপার লিখেছেন, 'আমার গান দেখ কৌন আয়া ওয়াপাস থেকে আইপিএলের থিম সং আয়েঙ্গে হাম ওয়াপাস তৈরি করা হল। যদিও আইপিএল কর্তৃপক্ষের তরফে এই নিয়ে কোথাও আমাকে বা আমার গানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় সবকিছুই তো থেকে যায়, ফ্যানেরাই এর বিচার করুক।'

ব়্যাপারের অভিযোগ কী সঠিক

ব়্যাপারের অভিযোগ কী সঠিক

প্রসঙ্গত ব়্যাপার কৃষ্ণ কলের গাওয়া দেখ কৌন আয়া ওয়াপাস গানটি তিন বছর আগে ইউটিউবে পোস্ট করা হয়। গানটি ৬ লক্ষ ৮১ হাজার দর্শক দেখেছেন। জানা গিয়েছে আইপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে আইনি পথে লড়তে চলেছেন কৃষ্ণা কল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+