ডিএমকে প্রধান করুণানিধির স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠের চেষ্টা

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে করুণানিধির বাড়িতে সশস্ত্র এক বন্দুকধারী ঢুকে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল।

চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে করুণানিধির বাড়িতে সশস্ত্র এক বন্দুকধারী ঢুকে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল। চুরি বা লুঠের উদ্দেশে ওই ব্যক্তি করুণানিধির বাড়ির হাই সিকিউরিটি নিরাপত্তা এড়িয়ে ভিতরে ঢুকে যায়।

যদিও শেষপর্যন্ত আগন্তুক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হাতে খেলনা বন্দুক নিয়ে করুণানিধির স্ত্রী রজতী আম্মালকে ভয় দেখিয়ে মূল্যবান সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্ত।

ডিএমকে প্রধান করুণানিধির বাড়িতে লুঠের চেষ্টা

এই ঘটনায় চেন্নাইয়ে করুণানিধির সিআইটি কলোনির বাড়িতে নিরাপত্তার গাফিলতি নিয়ে পুলিশে রিপোর্ট করা হয়েছে। ডিএমকে সাংসদ তথা করুণানিধির কন্যা কানিমোঝি দলের কার্যকরী বৈঠকে ছিলেন। খবর পেয়েই সব ছেড়ে তিনি ছুটে গিয়েছেন।

পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, বাড়িতে প্রবেশ করা খেলনা বন্দুকধারী ব্যক্তির নাম রাজেন্দ্র প্রসাদ। তার বাড়ি বেঙ্গালুরুতে। তাকে দেখে অ্যালার্ম বাজিয়ে দেন করুণানিধির স্ত্রী রজতী। তারপরই ধরা পড়ে সে।

রাজেন্দ্র প্রসাদের বিরুদ্ধে ছোটখাটো অনেকগুলি মামলা পুলিশের খাতায় রয়েছে। চেন্নাইয়ে ত্রিপলিকেন এলাকায় সে থাকত। তাকে আপাতত মাইলাপুর পুলিশ নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+