সংঘর্ষের জেরে থমথমে মোদীর দল শাসিত রাজ্যের এই শহর! ইন্টারনেটে নিষেধাজ্ঞা
শনিবার সকাল থেকে থমথমে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। শুক্রবার রাতে ঔরঙ্গাবাদের গান্ধীনগরে গোষ্ঠী সংঘর্ষে মৃত এক। এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শনিবার সকাল থেকে থমথমে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। শুক্রবার রাতে ঔরঙ্গাবাদের গান্ধীনগরে গোষ্ঠী সংঘর্ষে মৃত এক। এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রথমে গান্ধীনগরে হলেও, পরে সারা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৪০ টি গাড়িতে আগুন ধরানো হয়। শহরের শাহগঞ্জ এবং চেলিপুরায় বেশ কিছু দোকানে আগুন লাগানো হয়। ঘটনায় দশ পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সংঘর্ষের ঘটনার পরেই শহরের নির্দিষ্ট এলাকায় কার্ফু জারি করা হয়েছে। শহরের ইন্টারনেট ব্যবস্থার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার রাতে একাধিক জায়গায় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালানো ছাড়াও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
ঔরঙ্গাবাদেরা কার্যনির্বাহী পুলিশ কমিশনার মিলিন্দ ভারাম্বে ঔরঙ্গাবাদের মানুষজনের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। আইন নিজের হাতে তুলে না নিতেও আবেদন করেছেন তিনি। প্রায় দুমাস ধরে শহরে পুরো সময়ের কোনও কমিশনার নেই।
পুলিশের তরফে জানানো হয়েছে, সামান্য মন্তব্য থেকে ঔরঙ্গাবাদের গান্ধীনগর শহরে দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ছড়ায়। গুজবের জেরে উত্তেজনা ছড়ায় শহরের বিভিন্ন জায়গায়। পাথর ছোঁড়ার ঘটনা ঘটে মোতিকারঞ্জা, রাজাবাজার, শাহগঞ্জ, চেলিপুরা, অঙ্গুরিবাগে।
Clash between two groups in Maharashtra's Aurangabad last night, many shops and vehicles set ablaze. Police use teargas shells. Section 144(prohibits assembly of more than 4 people in an area) has been imposed in the city pic.twitter.com/tPb3j0Ua1A
— ANI (@ANI) May 12, 2018
Police deployed in #Maharashtra's Aurangabad after clash between two groups last night. Section 144 (prohibits assembly of more than 4 people in an area) has been imposed in the city. pic.twitter.com/JPwd1evPxU
— ANI (@ANI) May 12, 2018












Click it and Unblock the Notifications