(ছবি) বিশ্বযোগ দিবস : রাজপথে রেকর্ডভাঙা চিত্রের সাক্ষী গোটা দেশ
নয়াদিল্লি, ২১ জুন : আজকের সকালটা অন্যদিনের থেকে অনেক আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু করে, মুম্বই, সিমলা, কলকাতা, হরিয়ানায় বসেছে যোগাভ্যাসের মহড়া। সে দৃশ্য দেখার মতো।
রাজনীতি, দল, রং নির্বিশেষে মানুষ সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রীর ডাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে যত বিরোধিতাই থাকুক, যোগ দিবসে যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
এদিকে সূর্যের আলো ফুটতেই তৈরি হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীও। পরনে সাদা পোশাকের পাশাপাশি তেরঙা উড়নিতে তৈরি প্রধানমন্ত্রী রাজপথে প্রায় ৪৫,০০০ মানুষের সঙ্গে যোগাভ্য়াস করেন।
যোগদিবসের উল্লেখযোগ্য কিছু ছবি একঝলকে দেখে নেওযা যাক

রাজপথে
প্রায় ৪৫ হাজার মানুষ এদিন রাজপথে যোগাসনে অংশগ্রহণ করেছেন।

এম এল খট্টর
হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খট্টর যোগাসন করছেন।

রবিশঙ্কর প্রসাদ
কলকাতাতেও সাড়ম্বরে পালন করা হল এই দিনটি। সল্টলেকে যোগাসনে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আসানসোলে যোগাভ্যাস করেন বাবুল সুপ্রিয়।

সিআরপিএফ
শ্রীনগরে সিআরপিএফ কর্মীরা যোগাসন করছেন।

নাকভি
বিজেপি নেতা এম এ নাকভি যোগ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

অরবিন্দ কেজরিওয়াল
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধিতা ভুলে রাজপথে যোদদিবসে সামিল হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

শিল্পা শেঠী
যোগদিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠীও।

প্রধানমন্ত্রীর
রাজপথে যোগব্যায়াম রত প্রধানমন্ত্র নরেন্দ্র মোদী।

রাজপথ
প্রথম বিশ্ব যোগ দিবসেই রেকর্ড গড়ল দিল্লি।

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও অংশ নিয়েছে যোগ দিবসের অনুষ্ঠানে।

দুই নেতা
জম্মু ও কাশ্মীরের ডেপুটি মুখ্যমন্ত্রী নির্মল সিং ও জিতেন্দ্র তোমার যোগাসন করছেন।

মোদী
এদিন অনুষ্ঠানের শুরুতে মোদী বলেন বিশ্ব যোগ দিবসের সঙ্গে সঙ্গে নতুন বছরের যুগের সূচনা হল।

আইএনএস বিরাট
আইএনএস বিরাট-এও পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।

রাজনাথ সিং
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং যোগাসনে ব্যস্ত।

রাজস্থানে
রাজস্থানে পালিত হচ্ছে যোগ দিবস।

আনন্দীবেন পটেল
গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল যোগাসনে ব্যস্ত।

বসুন্ধরা রাজে
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে যোগ দিবসে যোগ দিয়েছেন।

স্মৃতি ইরানি
শিমলায় যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

বৃষ্টি উপেক্ষা
বৃষ্টিকে উপেক্ষা করে মুম্বইয়ে যোগ দিবস পালন করা হচ্ছে।












Click it and Unblock the Notifications