Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather: তীব্র তাপপ্রবাহে পুড়বে উত্তর-পশ্চিম, পূর্বের ৬ রাজ্যে ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

তীব্র গরমের পর শনিবার থেকে যেন স্বস্তি! গত বেশ কিছুদিন ধরেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল তাপমাত্রা। বহু জায়গায় তাপপ্রবাহের সতর্কতাও জারি ছিল। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে যেন কিছুটা রেহাই পেয়েছে আমজনতা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখ ভার। তবে ভারতের বিভিন্ন প্রান্তে বর্তমানে আবহাওয়ার এক তীব্র বৈপরীত্য দেখা যাচ্ছে।

একদিকে পশ্চিম ও উত্তর ভারতে অসহ্য তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, অন্যদিকে পূর্বাঞ্চল ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের জন্য প্রস্তুত হচ্ছে। পশ্চিম ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। রাজস্থানে তাপমাত্রা ইতিমধ্যেই ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। গুজরাটেও তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে, বহু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

rain

পাশাপাশি হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দিল্লিতে আজ, ২৮শে এপ্রিল সোমবার, তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, পূর্ব ভারতের মানুষজন তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পাচ্ছে। ভারতীয় আবহাওয়া অফিস (IMD) রবিবার জানিয়েছিল, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভবনা রয়েছে। ওড়িশায়, যেখানে আগে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র আবহাওয়ায় কিছুটা স্বস্তি এনেছে।

আঞ্চলিক আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনের জন্য অসম, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এছাড়াও, অসম-মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং উত্তর কর্ণাটকে ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এছাড়াও, মেঘালয়, দক্ষিণ হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও সিকিম, ঝাড়খণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটক এবং পূর্ব উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর ও দক্ষিণ কর্ণাটকের কিছু অংশে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দিল্লির তাপপ্রবাহের পূর্বাভাস:

কিছুদিনের জন্য বৃষ্টি ও বজ্রপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, দিল্লি আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এর আগে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তবে সোমবার তাপমাত্রা ফের বাড়তে পারে, যা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Take a Poll

রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার পূর্বাভাস:

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের পরিস্থিতি আরও একবার খারাপের দিকেই যাচ্ছে। উত্তরাখণ্ডের পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের কারণে তাপমাত্রার যে সামান্য পতন হয়েছিল, তা ক্ষণস্থায়ী ছিল। পূর্বাভাসে বলা হয়েছে, একটি পশ্চিমা ঝঞ্ঝা হিমালয় অঞ্চল থেকে পূর্ব দিকে সরছে এবং মধ্য পাকিস্তান ও পশ্চিম রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

যার ফলে সেখান থেকে গরম দক্ষিণ-পশ্চিমী বাতাস রাজস্থান ও গুজরাটের দিকে আসছে, যা বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।

বলা বাহুল্য, ভারতের আবহাওয়ার বৈপরীত্য জলবায়ু পরিবর্তনে পশ্চিম ও উত্তরের রাজ্যগুলি তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হবে। যা জনজীবন ও কৃষিকাজের উপর মারাত্মক প্রভাব ফেলবে। অন্যদিকে পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+