ভয়ঙ্কর! শিশুদের ভিটামিন সিরাপে পোকা, শোরগোল বাংলায়, ঠিক কী ঘটেছে? অভিযোগ স্বাস্থ্য দফতরে
হুগলির তারকেশ্বরে এক দম্পতির অভিযোগ ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দু'মাসের এক শিশুর জন্য চিকিৎসকের পরামর্শে কেনা ভিটামিন সিরাপ খাওয়াতে গিয়ে ভয় পেয়ে যান দম্পতি। সিল করা সিরাপের বোতল খুলতেই ভেতরে মাকড়সার মতো একটি পোকা ভাসছে।

তারকেশ্বরের একটি নার্সিংহোমের চিকিৎসক সেই ভিটামিন সিরাপটি নবজাতকের জন্য লিখে দিয়েছিলেন। বাচ্চাটির বাবা অশোক বসাক স্থানীয় একটি ফার্মেসি থেকে সেই ওষুধটি কেনেন। খাওয়ানোর আগে মা পায়েল বসাকের নজরে সিরাপের অস্বাভাবিক কিছু আসে। তারপরেও সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন দম্পতি।
পায়েল বসাকের দাবি, "আমার বর আমাকে ওষুধটা এনে দেয়। কিন্তু খাওয়ানোর আগে আমি ওষুধে কিছু ভেসে থাকতে দেখি। আমি যদি বাচ্চাকে ওষুধটা খাইয়ে দিতাম, তাহলে আমারই অনেক বড় ক্ষতি হত।"
অশোক বসাক ওষুধটি নিয়ে ফার্মেসিতে যান এবং ঘটনাটি জানান। পরে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ দায়ের করেন। ফার্মেসির পক্ষ থেকে দাবি যে, বিষয়টি ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে।
তারকেশ্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ হানিফ জানিয়েছেন যে, আপাতত সেই ভিটামিন সিরাপ বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হবে এবং নমুনাটি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারপর জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, স্থানীয় নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই বিষয়টি শিশু চিকিৎসকদেরও জানানো হয়েছে। আপাতত এখন আর ওই ভিটামিন সিরাপটি আর প্রেসক্রিপশনে লেখা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications