Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যন্তর মন্তরে কালিমা-লিপ্ত যোগেন্দ্র যাদব

যোগেন্দ্র যাদব
নয়াদিল্লি, ৮ মার্চ: আম আদমি পার্টির নেতা যোগেন্দ্র যাদবের মুখে কালি ছিটিয়ে দিল এক যুবক। শনিবার যন্তর মন্তরে এই ঘটনা ঘটে।

এদিন যন্তর মন্তরে একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছিলেন যোগেন্দ্র যাদব। হঠাৎ একজন যুবক মঞ্চে উঠে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই 'জয় মাতা দি', 'ভারত মাতা কি জয়' বলতে বলতে কালি ছিটিয়ে দেয় যোগেন্দ্র যাদবের মুখে। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে তাঁকে ধরে ফেলেন আম আদমি পার্টির কর্মীরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাতে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যায়। প্রসঙ্গত, যুবকের মাথায় আম আদমি পার্টির আগমার্কা টুপি ছিল। বুকে ছিল দলীয় ব্যাজ।

ঘটনায় অবশ্য বিচলিত নন যোগেন্দ্র যাদব। তিনি বলেন, "যখন রাঘববোয়ালদের বিরুদ্ধে লড়তে নামবেন, তখন এমন ঘটনা ঘটা স্বাভাবিক। আমি বিচলিত নই। শুধু প্রার্থনা করব, যে ভাইটি আমার মুখে কালি ছুড়লেন, তাঁর শুভবুদ্ধির উদয় হোক।"

দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "এটা ঘটবেই। আপনি যখন সত্যের পথে চলবেন, তখন এমন ঘটনা ঘটতে থাকবে। ভয় পেলে চলবে না।"

এদিকে, কালি নিক্ষেপের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস এবং বিজেপি। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং একে 'খারাপ রুচির পরিচয়' বলে বর্ণনা করেছেন। আর বিজেপি-র মতে, লোক দেখানোর জন্য নিজেরাই নাটক করেছে আম আদমি পার্টি। দলের একের পর এক ব্যর্থতা ঢাকতে এই চমক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+