পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি কমছে, তারপরেও অগ্নিমূল্য খাদ্যদ্রব্য
পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি কমছে, তারপরেও অগ্নিমূল্য খাদ্যদ্রব্য
বাজেট পেশের পর প্রথম দেশের পাইকারি বাজারের মুদ্রাস্ফীতি প্রকাশ্যে এলো। তাতে অবশ্য সুখবরই এসেছে। দেশের পাইকারি মুদ্রাস্ফীতি অনেকটাই কমেছে। জানুয়ারি মাসে পাইকারি মূদ্রাস্ফীতি কমে হয়েছে ১২. ৯৬ শতাংশ। পাইকারি বাজারে দাম কমলেও খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধিতে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। খাদ্যদ্রব্যের দাম লাগাম ছাড়া হয়ে রয়েছে এখনও।

বাজেট পেশ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এল মুদ্রাস্ফীতি রিপোর্ট। তাতে বেশ সন্তোষজনক রিপোর্ট মিলেছে। কিন্তু খাদ্যদ্রব্যের দাম বদ্ধিতে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। মোদী সরকার ২০২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি ৮-৮.৪ শতাংশ হবে বলে জানিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক আবার সেই সংখ্যা একটু কমিয়ে দেখিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার থাকবে ৭.৮ শতাংশের কাছাকাছি। তবে ২০২২ অর্থবর্ষে নভেম্বর মাসে দেশের মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল।১২ বছরে যারেকর্ড বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
বাজেট পেশের পর দেশের পাইকারি মুদ্রাস্ফীতির রিপোর্ট যা প্রকাশ্যে এসেছেতা বেশ আশাজনক।তাতে দেশা গিয়েছে দেশের পাইকারি মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ১২.৯৬ শতাংশ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই নতুন রিপোর্ট। এদিকে খাদ্য দ্রব্যের মূল্য এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। করোনা সংক্রমণের কারণে ২০২১ সাল থেকেই মুদ্রাস্ফীতি দুই ডিজিটের নম্বরে চলে গিয়েছে। ২০২১ সালের এপ্রিল মাস থেকেই দেশের পাইকারি মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করেছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসে সেটা পৌঁছে গিয়েছিল ১৩.৫৬ শতাংশে। সেই তুলনায় ২০২২ সালের জানুারি মাসে সেটা কমে দাঁড়িয়েছে ১২.৯৬ শতাংশ। গতমাসের চেয়ে ২.২১ শতাংশ কমেছে।
কিন্তু শাক সবজি, চাল-ডালের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত মাস থেকেই লাগাতার দাম বাড়তে শুরু করেছে চাল-ডাল-গমের। এমনকী মাছ মাংসেরও দাম বাড়তে শুরু করেছে হু হু করে। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে জিনিসের দাম। ২০২২ সালের জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও সেটা নিয়ন্ত্রণে আসেনি তার একমাত্র কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি। বিভিন্ন রাসায়নিেকরও দাম বেড়েছে। দাম বেড়েছে অপরিশোধিত তেল, ধাতুর। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটও অপরিবর্তিত রেখেছে।












Click it and Unblock the Notifications