এই মহিলার ৩ স্বামী, এক প্রেমিক, আপাতত বাস শ্রীঘরে
সম্পত্তি হাতাতে কোনও পুরুষের বহু বিবাহের কথা শুনেছেন। কিন্তু এবিষয়ে কোনও মহিলাও যে সিদ্ধহস্ত হতে পারেন, তা দেখিয়ে দিয়েছেন ইন্দোরের যশপ্রীত কাউর। এই মুহূর্তে ইন্ডোর পুলিশের হেফাজতে রয়েছেন যশপ্রীত।
সম্পত্তি হাতাতে কোনও পুরুষের বহু বিবাহের কথা শুনেছেন। কিন্তু এবিষয়ে কোনও মহিলাও যে সিদ্ধহস্ত হতে পারেন, তা দেখিয়ে দিয়েছেন ইন্দোরের যশপ্রীত কাউর। এই মুহূর্তে ইন্ডোর পুলিশের হেফাজতে রয়েছেন যশপ্রীত।

বহু পুরুষকে বিবাহ করে তাদের সম্পত্তি লুঠের অভিযোগ রয়েছে যশপ্রীতের বিরুদ্ধে। যশপ্রীতের সর্বশেষ শিকার ইন্ডোরের এক বস্ত্র ব্যবসায়ী।

দীর্ঘদিন ধরেই ইন্ডোর পুলিশের কাছে যশপ্রীত কাউরের নামে অভিযোগ জমা পড়ছিল। আর পুলিশ তাঁর খোঁজেও ছিল। বিত্তশালী মহিলা বলে নিজের পরিচয় দিত যশপ্রীত। আর তার টার্গেটে থাকত বিত্তশালী ব্যবসায়ীরা। বিয়ের নামে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগই দায়ের হয়েছে যশপ্রীতের বিরুদ্ধে ।

এদফায় মান্ডালা থেকে সঠিক সময়ে খবর এসে পৌঁছনোয় ইন্ডোর পুলিশের জালে পড়ে যায় যশপ্রীত কাউর।

Click it and Unblock the Notifications