মারা গেলেন ইন্দোরের করোনা আক্রান্ত চিকিত্সক
মারা গেলেন ইন্দোরের করোনা আক্রান্ত চিকিত্সক
এবার করোনা থাবায় মারা গেলেন ইন্দোরের চিকিত্সক। গত সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার নার্সদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছিল। বাদে পড়েনি পশ্চিমবঙ্গও।

করোনা রোগীর সংসম্পর্শে আসায় এর আগেই অনেক স্বাস্থ্য কর্মী, ডাক্তার ও নার্সদের কোয়ারিন্টাইনেও রাখা হয় বিভিন্ন জায়গায়। এবার পালা মধ্যপ্রদেশে ইন্দোরের। ইন্দোরের এমজিএম মেডিকেল কলেজের জনসংযোগ আধিকারিক এদিন সকালে এক করোনা আক্রান্ত ডাক্তারের মৃত্যু সংবাদ দেন।
সূত্রের খবর কয়েকদিন আগেই ওই ডাক্তারের শরীরে করোনা জীবানু মিলেছিল। তার মৃত্যু সাথে সাথে বর্তমানে ওি জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ২২ পৌঁছে গিয়েছে। পাশাপাশি গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২২৯। মোট মৃতের সংখ্যা ১৩। অন্যদিকে এই রাজ্যে কোনও সংক্রমিত রোগীই এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাননি বলেও জানা যাচ্ছে। বেশিরভাগই এখনও চিকিত্সাধীন রয়েছেন।












Click it and Unblock the Notifications