চিন-ভারত দ্বিপাক্ষিক বৈঠকের মাঝে উঠে আসছে পল্লব রাজত্ব থেকে বোধিধর্মনের ইতিহাসের কথা
১১ অক্টোবর ২০১৯ এর দুপুরে আজ মহাবলীপুরমের কাছে মামাল্লাপুরমে বহু প্রতিক্ষিত বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী ও শি জিনপিং। এককালে যে শহর ছিল ভারতের অন্যতম নামী বন্দরনগরী ।
এদিন মহাবলীপুরমে বহু প্রতীক্ষিত বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী ও শি জিনপিং। এককালে যে শহর ছিল ভারতের অন্যতম নামী বন্দরনগরী। চিন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যখন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা ঘিরে উচ্ছ্বাস , উদ্দীপনায় ফেটে পড়েছে মহাবলীপুরম, তখন এর আবহে উঠে আসছে ইন্দো- চিন সম্পর্কের এক ইতিহাস। যে ইতিহাস আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে এককালে ভারতের বাণিজ্যনগরী তথা পল্লব রাজবংশের দাপটে থাকা শহর মহাবলীপুরমকে। এই ইতিহাস উস্কে দিচ্ছে বহু শতাব্দী আগের ইন্দো-চিন সম্পর্কের বহু ঘটনার কথা।

সপ্তম শতাব্দীর কাহিনি ও ইন্দো-চিন সম্পর্ক
মোদী- জিনপিং-এর বৈঠকে আজ আলোচিত হতে চলেছে রাজনৈতিক থেকে বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন বিষয়। সেরকমই সপ্তম শতাব্দীতেও চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের এক ঐতিহাসিক ঘটনা ঘটে যায় এই শহরেই। সেই সময় চিনা পরিব্রাজক হিউ এন সাংকে এই শহরে স্বাগত জানান পল্লব রাজপুত্র মহেন্দ্র পল্লব। যার পর থেকে চিনের ইতিহাসে পল্লব রাজাদের নাম শোনা যায় বলে দাবি স্থানীয়দের।

পল্লব রাজত্ব ও মামাল্লাপুরমের ইতিহাস
পল্লব রাজবংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম।ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে যার খ্যাতি ছিল বিশ্বময়। আর এই পল্লবদের অন্যতম নামী বন্দর ছিল মামাল্লাপুরম। 'মামাল্লাপুরম' অর্থাৎ মামাল্লার রাজত্ব। যা পল্লবরাজ নরসিংহবর্মনের নাম অনুযায়ী নামকরণ হয়। এই শহরের মাধ্যমেই চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পাকা হয় ভারতের। যা পল্লব আমলে একটি বিশেষ অধ্যায় হয়ে রয়েছে। আর আজ সেই শহরেই ফের একবার ভারত-চিন দ্বিপাক্ষিক আলোচনা চলছে।

তামিল রাজপুত্র ও বোধি ধর্মনের ইতিহাস
ইতিহাসের পাতা ঘাঁটলে তামিলনাড়ুর সঙ্গে চিনের আরও এক সংযোগের ঘটনা পাওয়া যায়। এই ঘটনা তামিল রাজপুত্র বোধিধর্মনকে নিয়ে। তিনি চিনে গিয়ে শুধু বৌদ্ধ ধর্মই গ্রহণ করেননি, 'ধ্যান' এর এক আলাদা পর্বের জন্ম দেন তিনি। বলা হয় , চৈনিক মার্শাল আর্টসে এক অনন্য অধ্যায়ের রূপকার এই বোধিধর্মন। যা চিন , ভারত দুটি দেশের ইতিহাসে এক নতুন পর্বের জন্ম দিয়েছে।
(প্রতীকি ছবি)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications