মাঝ আকাশে কলকাতাগামী বিমান কেঁপে উঠল বিকট শব্দে, চেন্নাইয়ে জরুরি অবতরণ
মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পরও দুর্ঘটনা এড়াল কলকাতাগামী বিমান। বৃহস্পতিবার ইন্ডিগো এয়ারবাস এ ৩২০-র ইঞ্জিন বিকল হয়ে যায়।
মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পরও দুর্ঘটনা এড়াল কলকাতাগামী বিমান। বৃহস্পতিবার ইন্ডিগো এয়ারবাস এ ৩২০-র ইঞ্জিন বিকল হয়ে যায়। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। বিমানটি যখন চেন্নাই থেকে কলকাতা উদ্দেশ্যে ওড়া শুরু করেছে, তখনই এই ঘটনা ঘটে। বাধ্য হয়েই বিমানটি মাঝ আকাশ থেকে চেন্নাইয়ে ফেরত আসে।

মাঝ আকাশে ইন্ডিগো বিমানের ইঞ্জিনে বিকট শব্দ হতে শুরু করে। চেন্নাইয়ের বিমানবন্দরে ল্যান্ড করার পর ওই এয়ারবাসের ক্ষতিগ্রস্ত ইঞ্জিন পরীক্ষা করা হয়। সেখানে প্রযুক্তিগত যে মস্ত ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হয়। বেসামরিক বিমান পরিবহণ সচিব আর এন চৌবে জানান, তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। কী কারণে এই সমস্যা হল তা শীঘ্রই জানা যাবে।
তিনি বলেন, মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা প্র্যাট অ্যান্ড হুইটনিকে এই সমস্যা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত এয়ার বাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হয়েছে। ওইদিন চেন্নাই-কলকাতা রুটে ইন্দিগো নিউও বিমানের ইঞ্জিনগুলির মধ্যে মাঝ আকাশে জোরে জোরে আওয়াজ ও ধোঁয়া নির্গত হতে শুরু করে। এবং কম্পন হয়।
তারপরই চেন্নাইয়ে বিমানের জরুরি অবতরণ করানো হয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। রক্ষা পান যাত্রীরা। সরকারের সর্বোচ্চ বিমান তদন্তকারী সংস্থা এএইচবি চেন্নাইয়ে একটি দল পাঠিয়েছে। তাঁরা তদন্ত করছেম। এই তদন্তের রিপোর্টে খতিয় দেখেই চরম সিদ্ধান্ত নেওয়া হবে এয়ারবাসের ব্যাপারে।












Click it and Unblock the Notifications