পুঁজিবাদে বিশ্বাসী নয় ভারত, বলছে রিপোর্ট

পুঁজিবাদে বিশ্বাসী নয় ভারত, বলছে রিপোর্ট

বিশ্বের অধিকাংশ দেশ মনে করে পুঁজিবাদ খারাপ। ভারতে পুঁজিবাদের প্রতি অবিশ্বাস সবচেয়ে বেশি। এমনই জানাচ্ছে সমীক্ষা। দাভোসে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিনিধিদের বৈঠকে আগে প্রকাশ্যে এসেছে সেই সমীক্ষার রিপোর্ট। এডমন্ড ট্রাস্ট ব্যারোমিটার নামে একটি সংস্থার পক্ষ থেকে এই নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল বিশ্বের প্রায় ২৮টি দেশে। তারমধ্যে পশ্চিমের উন্নত দেশগুলিও ছিল।

পুঁজিবাদে বিশ্বাসী নয় ভারত, বলছে রিপোর্ট

সেই ২৮টি দেশের ৩৪,০০০ মানুষের উপর সমীক্ষা করে সংস্থাটি। তাতে একদিকে যেমন ছিল ফ্রান্স, আমেরিকা। অন্যদিকে তেমন ছিল চিন, রাশিয়া। তাতে ৫৬ শতাংশ মানুষ মত িদয়েছে বর্তমানে পুঁজিবাদ সবচেয়ে ক্ষতিকর। তাতে দেখা গিয়েছে থাইল্যান্ড এবং ভারতে পুঁজিবাদের প্রতি অবিশ্বাস সবচেয়ে বেশি। প্রায় ৭৫ শতাংশ। এমনকী ফ্রান্সের ৬৯ শতাংশ মানুষ পুঁজিবাদকে অবিশ্বাস করে থাকে।

এদিকে আবার উল্টো সুর শোনা যায় আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকংয়ের বাসিন্দাদের কাছে। তাঁরা মনে করেন না পুঁজিবাদ খারাপ হতে পারে। এদিকে আবার দেখা গিয়েছে এশিয়ানরা আর্থিক অবস্থা নিয়ে বেশি ইতিবাচক মনোভাব রাখেন। পাশ্চাত্যের দেশ গুলির তুলনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+