ট্রেনে এবার সস্তায় মিলবে এসি থ্রি টিয়ার কোচ ! এই ৭ টি ট্রেনে থাকতে চলেছে বিশেষ সুবিধা

ট্রেনে এবার সস্তায় মিলবে এসি থ্রি টিয়ার কোচ ! এই ৭ টি ট্রেনে থাকতে চলেছে বিশেষ সুবিধা

দেশের ৭ টি ট্রেনে এবার বিশেষ বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থাপনার মধ্যে দেশের ৭ টি ট্রেনে থাকতে চলেছে সস্তায় সি থ্রি টিয়ার পরিষেবা। উৎসবের মরশুমের আগে ভারতীয় রেলের এই নয়া পরিবেষাব ভাবনা লাভজনক প্রমাণিত হতে পারে বলে মনে কার হচ্ছে। যে দামের তালিকা উঠে এসেছে, তাতে স্লিপার ক্লাসের ভাড়ায় কার্যত এসি থ্রি টিয়ারের সুবিধা পাওয়া যাবে বলে জানানো হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক এই সাতটি ট্রেন ঘিরে বিশেষ বন্দোবস্ত।

কোন কোন ট্রেনে এই বিশেষ ব্য়বস্থা থাকতে পারে?

কোন কোন ট্রেনে এই বিশেষ ব্য়বস্থা থাকতে পারে?

যে সাতটি এক্সপ্রেস ট্রেনে এই বিশেষ এসি থ্রি টিয়ারের বন্দোবস্ত থাকছে, তা হল গোরক্ষপুর -কোচুবেলি এক্সপ্রেস, গোরক্ষপুর সিকন্দ্রাবাদ এক্সপ্রেস, গোরক্ষপুর যশবন্তপুর এক্সপ্রেস । এছাড়াও লোকমান্য তিলক -গোরক্ষপুর এক্সপ্রেস, লোকমান্য তিলক -বারাণসী এক্সপ্রেস, লোকমান্য তিলক ও ছাপরা এক্সপ্রেস, লোকমান্য তিলক -ফৈজাবাদা এক্সপ্রেস। মূলত, আগে একটি কোটে যেভাবে এসি থ্রি টিয়ার থাকত, এখন তা এই সাতটি ট্রেনের ক্ষেত্রে হবে না। এতে ৭২ টির জায়গায় ৮৩ টি সিট থাকবে।

 স্লিপার ক্লাসে সুবিধা

স্লিপার ক্লাসে সুবিধা

উপরোক্ত এক্সপ্রেস ট্রেনগুলিতে স্লিপার ক্লাসের যাত্রীদের আরও বেশি করে এসি-র যাত্রীদের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। আর এই যাত্রীদের কার্যত স্লিপার সিটের অর্থমূল্যেই এসি ইকোনমি ক্লাসের সুযোগ দেওয়া হবে। অনেকেই বেশি দামী হওয়ার কারমে এসি কোচে টিকিট কাটতে ভয় পান। আর সেই জায়গা থেকে 'সাধ্যের মধ্যে স্বাদ পূরণ' হেতু রেলওয়েলের এই বন্দোবস্ত।

কী কী থাকবে এই কোচে?

কী কী থাকবে এই কোচে?

এসি সম্পন্ন এই বিশেষ কোচে ২ টি সিটের মাঝের ফারাক কিছুটা কম করা হয়েছে। এই কোচে মোট ৭২ এর জায়গায় ৮৩ টি আসন রয়েছে। টিকিটের দাম হওয়ায় এই কোচ থেকে রেলওয়ে যেমন মুনাফা পাবে, তেমনই বহু জনই সস্তায় এসি কোচের সুবিধা পেতে আরম্ভ করবেন। তবে এই ট্রেনগুলিতে বাকি এই কোচে কোনও বদল করা হয়নি।

কোচে ইন্টিরিয়ারে ব্যাপক বদল

কোচে ইন্টিরিয়ারে ব্যাপক বদল

উল্লেখ্য, এসি থ্রি ইকোনমি ক্লাসে যে কোচগুলি রাখা হয়েছে, সিট আলাদা আলাদা রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে যে , গোটা ট্রেনের ইন্টিরিয়ারে ব্যাপক বদল ঘটানো হয়েছে। এছাড়াও রিডিং লাইট ও বটল স্ট্যান্ড লাগানো হয়েছে। করোনা পরিস্থিতিকে নজরে রেখে ওয়াশ বেসিনেও বহু ধরনের বদল করা হয়েছে। বোর্ডের মাধ্য়মে স্মোক ডিটেক্টর ও স্যানিটাইজেনশন নিয়ে তথ্য দেওয়ারও বন্দোবস্ত করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+