ভারতীয় রেলের এই ট্রেনে কমছে টিকিটের দাম
ভারতীয় রেলের যাত্রীদের জন্য সুখবর। শতাব্দী এক্সপ্রেসে কম দূরত্বের সফরে কমছে রেল ভাড়া।
ভারতীয় রেলের যাত্রীদের জন্য সুখবর। শতাব্দী এক্সপ্রেসে কম দূরত্বের সফরে কমছে রেল ভাড়া। এর আগে, সারা দেশের মধ্যে কেবল মাত্র ২ টি শতাব্দী ট্রেনের ক্ষেত্রে এই পন্থা চালু করার পর সাফল্য পায় রেল। তারপরই এই নতুন নিয়ম প্রযোজ্য হতে চলেছে।
আজমেঢ় থেকে জয়পুর ও চেন্নাই থেকে বেঙ্গালুরু পর্যন্ত এসি বাসের ক্ষেত্রে দেখা গিয়েছে ভা়ডা লাগে ৪৩০ টাকা। সেখানে শতাব্দী ওই দূরত্বে শতাব্দীর ভাড়া ৪৭০ টাকা। পরে এই দুরত্বে শতাব্দীর ভাড়া কমিয়ে ৩৫৪০ টাকা করে দেওয়া হয়েছে। যাতে যাত্রী সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।

দেশের অনেক কটি বড় বড় শহরের মধ্যে এই ট্রেন সংযোগ রক্ষা করে। এদিকে, ২০১৬-১৭ সালে ভারতীয় রেল দেখেছে, এই পরিষেবায় ১ শতাংশ বেড়েছে যাত্রী সংখ্যা।












Click it and Unblock the Notifications