রেল ভ্রমণে স্বস্তির খবর! সাধারণ যাত্রীদের জন্য নিষেধাজ্ঞা ওঠায় ফিরছে স্বাভাবিক পরিস্থিতি
গোটা দেশেই করোনা সংক্রমণ কমে চলেছে। এবার রেলযাত্রাকেও ছন্দে ফেরানোর পথে ভারতীয় রেল। করোনাকালে ট্রেনে ভিড় কমাতে সাধারণ শ্রেণিকেও স্পেশ্যাল ট্রেনে সংরক্ষিত আসনের রূপ দেওয়া হয়েছিল। এবার থেকে সেই ব্যবস্থা তুলে নেওয়া হচ্ছে। করোনাকালের আগে যেমন স্বাভাবিকভাবেই ট্রেনযাত্রা করা যেত, রেলের এই সিদ্ধান্তে এবার তেমনটাই হতে চলেছে।

করোনাকালে ট্রেনের নম্বরে বদল এনেছিল ভারতীয় রেল। আগে শূন্য জুড়ে নতুন নম্বর দিয়ে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়। এই ট্রেনগুলিতে সাধারণ শ্রেণিকেও রিজার্ভড কোচ বানিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই ট্রেনগুলিতে ওঠার জন্য আগে আসন সংরক্ষণ জরুরি করা হয়। জেনারেল ক্লাস বা সাধারণ শ্রেণিতে বেশিরভাগ তাঁরাই ওঠেন যাঁরা কম দূরত্বে যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি যাঁরা সংরক্ষিত আসন পান না, তাঁরা প্রয়োজনে এই কোচগুলিতে উঠে থাকেন। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ করোনাকালে ট্রেনযাত্রায় খুব অসুবিধায় পড়েন। কেন না, সংরক্ষিত আসনের ভাড়াও বেশি।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনগুলি স্বাভাবিক নম্বরেই চলাচল শুরু করেছে তাতে করোনাকালের আগে যেমন সংরক্ষিত ও অসংরক্ষিত বগিগুলি আলাদা ছিল, এবার থেকে তেমন ব্যবস্থাই থাকবে। হলিডে স্পেশ্যাল হিসেবে যে ট্রেনগুলি চলছে তাতেও এবার থেকে একই ব্যবস্থা প্রযোজ্য থাকবে। অর্থাৎ সব বগি আর সংরক্ষিত থাকছে না। এতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রেলযাত্রীরা।

বিষয়টি আরও স্পষ্ট করে বললে এটা দাঁড়ায়, যদি কোনও ট্রেনে চারটি অসংরক্ষিত বগি রয়েছে যেখানে বসে যাওয়ার ব্যবস্থা রয়েছে, অথচ করোনাকালে সেটি ২এস সংরক্ষিত শ্রেণি হিসেবে গণ্য হচ্ছে, এবার থেকে এই বগিগুলির জন্য সংরক্ষণের প্রয়োজন পড়বে না। তবে যে ট্রেনে কয়েকটি জিএসসিজেড বা এ ধরনের কোচ করোনা পূর্ববর্তী সময়ে ছিল, যেখানে ২ এস বা রিজার্ভ সেকেন্ড সিটিং কোচ হিসেবে সেগুলি গণ্য হতো, সেগুলি সংরক্ষিত বগি হিসেবেই গণ্য হবে বলে জানানো হয়েছে। হলিডে স্পেশ্যাল-সহ স্পেশ্যাল ট্রেনগুলির ক্ষেত্রেও করোনা পূর্ববর্তী সময়ে যতগুলি সংরক্ষিত ও অসংরক্ষিত কোচ ছিল এবার থেকে তা-অ থাকবে।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications