রেল যাত্রীদের জন্য সুখবর! এই ট্রেনে যাত্রা আরও সস্তা হতে চলেছে, বাজেটের আগেই বাঁচবে অনেক টাকা
Indian Railways: সামনেই বাজেট (Budget 2025)! আর বাজেটের আগেই ভারতীয় রেলের যাত্রীদের জন্য সুখবর। বিশেষ করে নমো ভারত (Namo Bharat) ট্রেনের যাত্রীদের জন্য তো বটেই। বহু মানুষ এই ট্রেনে যাত্রা করে থাকে প্রত্যেকদিন সেই সমস্ত যাত্রীরা এখন NCMC কার্ড ব্যবহার করে সফরে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
National Capital Region Transport Corporation (NCRTVC) যাত্রীদের জন্য বড়সড় একটা পদক্ষেপ নিয়েছে। আর সেই পদক্ষেপ অনুযায়ী 'লয়ালটি পয়েন্ট প্রোগ্রাম' চালু করা হয়েছে। 'নমো ভারত' অ্যাপের মাধ্যমে যদি টিকিট বুক করেন তাহলে 'লয়ালটি পয়েন্ট প্রোগ্রামে'র মাধ্যমে বড় ছাড় পাবেন (Indian Railways) ।

যতবার যাত্রীরা সফর করবে ততবারই ছাড় মিলবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কীভাবে কাজ করবে পুরোটা? মানুষ এর সুবিধা পাবে কীভাবে?
Indian Railways: এক টাকা এক পয়েন্ট
'লয়ালটি পয়েন্ট প্রোগ্রামে'র মাধ্যমে নমো ভারতে যাত্রা করবেন যাত্রীরা প্রত্যেক এক টাকায় এক পয়েন্ট যাত্রা করবেন। প্রত্যেক লয়েল্টি পয়েন্টের মূল্য ১০ পয়সা। এই সমস্ত পয়েন্ট যাত্রীর NCMC অ্যাকাউন্টে জমা হবে। উদাহরণ হিসাবে রেল বলছে কোনও যাত্রী নমো ইন্ডিয়াতে ভ্রমণের জন্য ১০০ টাকা খরচ করে তাহলে ১০০ পয়েন্ট (১০ টাকার সমতুল্য) সংশ্লিষ্ট NCMC অ্যাকাউন্টে জমা হবে। এই অফার সমস্ত কার্ডেই পাওয়া যাবে। সংশ্লিষ্ট স্টেশন থেকে যে কোনও কাউন্টার থেকে এই পয়েন্ট রিডিম করা যাবে।
Indian Railwaysঃ যাত্রীরা সুবিধা পাবেন?
প্রত্যেকদিন নমো ভারত ট্রেনে যে সমস্ত যাত্রীরা যাত্রা করে থাকেন তাঁরা যাতে লাভ পান সে কথা মাথায় রেখেই 'লয়ালটি পয়েন্ট প্রোগ্রাম' চালু করা হয়েছে। এতে প্রত্যেক যাত্রী অনেক টাকা সেভ করতে পারবেন। শুধু তাই নয়, যাত্রীরা একেবারে সাধারণ পেপারলেস ভাবে যাত্রা করতে পারেন সেই কারণে অ্যাপের ব্যবহারে যোগ দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ইউজার ৫০ টাকা পাবেন। যা ৫০০ পয়েন্টের সমান।
অন্যদিকে 'RRTS Connect' অ্যাপ যারা ব্যবহার করছেন তারাও অতিরিক্ত ৫০০ লয়্যালটি পয়েন্ট পাবেন। এক বছরের জন্য বৈধ থাকবে এই পয়েন্ট। এই বিষয়ে আরও জানতে যে কোনও নমো ভারত অ্যাপ খুলে জেনে নিতে পারবেন।
সামনেই বাজেট। ট্রেনের ভাড়া বাড়বে কিনা তা নিয়ে চলছে জল্পনা। এর মধ্যেই এই খবর যাত্রীদের 'নমো ভারতে' যাত্রা করতে স্বস্তি দেবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications