আনলক ৪–এ আরও ১০০টি বিশেষ ট্রেন পরিষেবা দেবে ভারতীয় রেল
আনলক ৪–এ আরও ১০০টি বিশেষ ট্রেন পরিষেবা দেবে ভারতীয় রেল
করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউনের প্রভাবে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একমাত্র শ্রমিক স্পেশ্যাল ট্রেন ছাড়া সব ট্রেন পরিষেবাই বন্ধ ছিল। কিন্তু আনলক ৪–এ কেন্দ্র সরকার লকডাউন একটু শিথিল করলেই ভারতীয় রেল আরও বেশি সংখ্যক যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করবে বলে জানিয়েছে।

১০০টি বিশেষ ট্রেন পরিষেবা
মঙ্গলবার রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল পরিকল্পনা করেছে অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে যার জন্য তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে। এছাড়াও রিপোর্ট অনুযায়ী, আরও ১০০টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের পক্ষ থেকে। এ প্রসঙ্গে, রেল মন্ত্রকের শীর্ষ কর্তা বলেন, ‘ভারতীয় রেল রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করছে।' রেল মন্ত্রকের সূত্রের খবর, জাতীয় পরিবহন আসন্ন দিনে আরও ১০০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

২৫ মার্চ থেকে বন্ধ ট্রেন পরিষেবা
কোভিড-১৯ মহামারির কারণে দেশজুড়ে লকডাউনের প্রভাব গত ২৫ মার্চ থেকে ভারতীয় রেল যাত্রী, দুরপাল্লা, মেইল ট্রেন পরিষেবা বাতিল করে দেয়। শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ১ মে থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেন পরিষেবা চালু করে। এছাড়াও ১২ মে থেকে ১৫ জোড়া এসি ট্রেন ও ১ জুন থেকে ১০০ জোড়া টাইমটোবিল ট্রেন পরিষেবা শুরু করা হয়।

মেট্রো পরিষেবা চালু
গত সপ্তাহে কেন্দ্র সরকার ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরু করার অনুমোদন দিয়েছে এবং কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা স্কুলগুলি শিক্ষক ও অশিক্ষক-কর্মী সহ ৫০ জনের ক্ষমতা নিয়ে ২১ সেপ্টেম্বর থেকে চালু করার অনুমতি দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া লকডাউন নয়
কেন্দ্র সরকার তাঁর নতুন নির্দেশিকায় জানিয়ে দিয়েছে যে কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ব্যাতীত কোনও লকডাউন করতে পারবে না।












Click it and Unblock the Notifications