Garib Rath Express: গরিব রথ এক্সপ্রেসের কোচেই 'অঝোরে বৃষ্টি'! ভাইরাল হল ভিডিও

Garib Rath Express: দেশের একাধিক রুটে ছুটবে 'গরিব রথ এক্সপ্রেস'। একেবারে নতুন ভাবে আত্মপ্রকাশ করছে এই ট্রেন। সস্তায় সমস্ত যাত্রী যাতে বাতানুকূল কোচে যাত্রা করতে পারেন সে কথা ভেবে এই ট্রেন নিয়ে আসা হয়। এই ট্রেনের বেশির ভাগ কোচ থ্রি-টায়ার। তবে মিডিল বার্থ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। আর সেই অভিযোগের কথা মাথায় রেখে নতুন কোচ আনা হয়েছে। আর সেখানেও বিপত্তি!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral VDO) হয়েছে। যেখানে ট্রেনের মধ্যেই কার্যত বৃষ্টি হতে দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির জল একেবারে হু হু করে ঢুকছে ট্রেনের (Garib Rath Express) মধ্যে।

Garib Rath Express

যে পেজ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দাবি, এই ঘটনাটি ঘটেছে 12215/12216 নম্বর গরীব রথ ট্রেনে। এই ট্রেনটি 3 এসি ক্লাসের। যদিও ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা

তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা। এমনকি পরিকাঠামোও ফের একবার প্রশ্নের মুখে। যাত্রীদের একাংশের দাবি, ঘটনাকে গুরুত্ব দিয়ে রেলের দেখা উচিৎ। এভাবে যদি বৃষ্টির জল কোচের (Garib Rath Express) মধ্যে চলে আসে তাহলে যাত্রীদের কী স্বাচ্ছন্দ্য।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রীদের একেবারে ছাতা খুলে কোচের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছিল। যদিও সেই সময় ট্রেনের মধ্যে এসি বিকল হয়ে সমস্ত জল কোচের মধ্যেই এসে পড়ে। ওই জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে দেখা যায় যাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে বোলপুর স্টেশনে তীব্র বিক্ষোভ দেখান বন্দে ভারতের যাত্রীরা।

প্রবল চাপে পড়ে যান রেলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কোনও রকমে জল মুছে বিষয়টি সামাল দেন৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বৃষ্টির জলে ভিজতে হল গরিবরথ এক্সপ্রেসের যাত্রীদের। যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোনও ভারতীয় রেলের তরফে (Indian Rail) কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+