Vande Bharat Express: বিশ্বজুড়ে ছুটবে 'মেক ইন্ডিয়া'র বন্দে ভারত! কোন কোন দেশ থেকে আসছে অর্ডার

Vande Bharat Express: বিদেশের মাটিতেও ছুটবে এবার ভারতের তৈরি বন্দে ভারত! মেক ইন ইন্ডিয়া'য় ইতিমধ্যে তৈরি তেজস কেনার জন্যে বহু দেশ আগ্রহ দেখিয়েছে। এবার দেশিয় প্রযুক্তিতে তৈরি ভারতের সেমি বুলেট ট্রেন কেনার জন্যে আগ্রহ দেখাচ্ছে বহু দেশ। গোটা দেশের একাধিক রুটে মোট ৩৪ টি বন্দে ভারত চালাচ্ছে ভারতীয় রেল।

খুব শীঘ্রই বন্দে ভারতের আরও দুটি ভার্সন দেখবে দেশ। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো। ভারতীয় ট্র্যাকে সফল বন্দে ভারত (Vande Bharat Express)। মানুষ বিমানের থেকে বেশি মাত্রায় সেমি বুলেটে যাত্রা করতে সাছন্দ্য বোধ করছে। এমনটাই এক সমীক্ষায় দাবি করা হচ্ছে।

Vande Bharat Express

শুধু তাই নয়, টিকিটের চাহিদা চরম। আর এই বিষয়টিকে মাথায় রেখে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনের পরিষেবা শুরু করবে রেল। আর সেই সমস্ত রুট নিয়ে সমীক্ষা চালানো হচ্ছে। সবুজ সঙ্কেত মিললেই ছুটবে সেমি বুলেট। এমনকি রাজধানীর রুটেও এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে বিজনেস লাইনের প্রকাশিত এক রিপোর্ট বলছে, দক্ষিণ আমেরিকার দেশ চিলি বন্দে ভারতের (Vande Bharat Express) ডিজাইন দেখে সন্তুষ্ট। ইতিমধ্যে এই বিষয়ে আলোচনাও শুরু হয়েছে বলে খবর। যদিও এখনও কোনও অর্ডার পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই এই আলোচনা সফল হতে পারে বলেই ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে। শুধু চিলিই নয়, বিশ্বের একাধিক দেশ ভারতের তৈরি এই ট্রেনের (Vande Bharat Express) ডিজাইনের প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে খবর।

যদিও ভারতের নজরে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো দেশ। এই দেশগুলিতে বৈদ্যুতিক লোকোমোটিভের চাহিদা রয়েছে। এখন যে বন্দে ভারতের বন্দে ভারত (Vande Bharat Express) তৈরি করা হয়েছে তা ব্রড-গ্যাজের জন্যে ফিট। তবে স্ট্যান্ডার্ড গেজের জন্যে ট্রেনের কিছু বদলের প্রয়োজন। তবে বিশ্বের একাধিক দেশেই স্ট্যান্ডার্ড গেজ প্রযোজ্য। বলে রাখা প্রয়োজন, রেলওয়ের রপ্তানি সংস্থা RITES-এর কাছে দু'হাজার ১০০ কোটি টাকার অর্ডার রয়েছে৷

যার মধ্যে শ্রীলঙ্কার জন্যে ১,৪০০ কোটি টাকার রোলিং স্টকের একটি অর্ডার রয়েছে। শুধু তাই নয়, আফ্রিকান দেশ মোজাম্বিক থেকে ৭০০ কোটি টাকার একটি অর্ডার রয়েছে। অন্যদিকে আট সেট ডিএমইউ, ১০টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১৬০টি কোচ শ্রীলঙ্কায় সরবরাহ করা হবে। এমনকি বাংলাদেশ রেলওয়ের জন্যেও কোচ তৈরি করবে ভারতীয় সংস্থা। যা ১০০০ কোটি টাকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+