২০১৯ সালে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় গুগলে সার্চ করল ভারতীয় জনতা, দেখুন তালিকা
২০১৯ সালে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় গুগলে সার্চ করল ভারতীয় জনতা
বিভিন্ন সময়ে নানা বিষয়ে উৎসাহী হয় আমজনতা। সাধারণ মানুষের হাতে স্মার্ট ফোন থাকায় চট করে গুগলে সার্চ করে দেখেও নেন অনেকেই। যার মধ্যে কী ভাবে ভোট দিতে হবে, কিংবা কী ভাবে আধার ও প্যান লিঙ্ক করতে হবে, সব রয়েছে।

কী ভাবে ভোট দিতে হবে
এপ্রিল মে মাসে দেশ জুড়ে ছিল লোকসভা নির্বাচন। পরে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছেয। স্বভাবতই মানুষের আগ্রহ ছিল ভোট নিয়ে। তাই কী ভাবে ভোট দিতে হবে, তা নিয়ে জানার আগ্রহ ছিল সাধারণ জনতার মধ্যে। হাও টু ভোট সার্চ দিলেই চলে আসছে, যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলেও একমাত্র তিনি ভোট দিতে পারবেন, জানাচ্ছে নির্বাচন কমিশন।

কীভাবে ভোটার লিস্টে নাম আছে কিনা
২০১৯ ছিল লোকসভা নির্বাচনের বছর। আর সাধারণ মানুষও ব্যস্ত ছিলেন, ভোটার লিস্টে নাম আছে কিনা তা জানতে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বিশেষ আয়োজন রয়েছে জাতীয় পর্যায়ে। হাউ টু চেক নেম ইন ভোটার লিস্ট দিয়ে গুগলে সার্চ করলেই প্রথমেই আসবে নির্বাচন কমিশনের এই সংক্রান্ত সাইট। যেখানে পরপর ধাপ অনুসরণ করতে হবে।

কীভাবে পোলিং বুথের কথা জানা যাবে
আবারও উল্লেখ করতে হচ্ছে ২০১৯ ছিল লোকসভা নির্বাচনের বছর। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে ছিল বিধানসভা নির্বাচন। কিন্তু আগের বারে পোলিং বুথই আছে কিনা, নাকি তার কোনও পরিবর্তন হয়েছে, তা জানতে অনেকেই গুগল সার্চ করেছিলেন হাউ টু নো পোলিং বুথ দিয়ে। আর এই সব শব্দ দিয়ে গুগলে সার্চ করলে প্রথমেই চলে আসে নির্বাচন কমিশনে নির্দিষ্ট সাইট। যেখানে নাম, বাবার নাম, জন্মের তারিখ, রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্রের নাম দিলেই পাওয়া যায় তথ্য।

কীভাবে আধার-প্যান লিঙ্ক করা হবে
শেষ বাজেটে সরকার জানিয়েছিল আধারের সঙ্গে প্যান সংযুক্ত করতে হবে। যার জন্য আইনও এনেছে সরকার। ফলে মানুষের মধ্যে আগ্রহ ছিল কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে তা জানার জন্য। এক্ষেত্রে এসএমএসের মাধ্যমেই আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা যায়। নিদিষ্ট মোবাইল নম্বর থেকে 567678 কিংবা 56161 নম্বরে এসএমএস করলেও আধারের সঙ্গে প্যান সংযুক্ত করা যাচ্ছে।

নিট রেজাল্ট
ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষার আয়োজন করে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর জাতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে এই সর্বভারতীয় পরীক্ষায় বসেন। ফলে তার ফল জানারও একটা আগ্রহ তাদের মধ্যে থাকে।

চ্যানেল নির্দিষ্ট করতে ট্রাইয়ের নির্দেশ
যে কেউ নিজের ইচ্ছা অনুযায়ী চ্যানেল পছন্দ করতে পারেন। এমনটাই নির্দেশ ট্রাইয়ের। অনেকটাই অনলাইন শপিংয়ের মতো। তবে হাউ টু সিলেক্ট চ্যানেলস অ্যাস পার ট্রাই দিয়ে গুগল সার্চ করলে প্রথমেই চলে আসে এই ওয়েবসাইটটি। সেখান থেকেই পাওয়া যায় বিস্তারিত তথ্য।

রঙের উৎসবের রঙ তুলবেন কী করে
রঙের উৎসবে অংশ নিতে কে না পছন্দ করেন। কিন্তু তারপর রঙ থেকে যায়। অনেকের ক্ষেত্রে তা থেকে যায় দীর্ঘদিন। কিন্তু বাইরে বেরোতে হবে যে। এইসব থেকে মুক্তি পেতে ভারতীয় জনতা গুগল সার্চ করেছেন হাউ টু রিমুভ হোলি কালার।

পিইউবিজি বা প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড
কী ভাবে পিইউবিজি খেলতে হবে, তা দিয়ে সার্চ করেছেন বহু মানুষ। কীভাবে ব্যাটেলগ্রাউন্ড কাজ করে আর কীভাবে খেলার শেষ পর্যন্ত টিকে থাকতে হয়, তার দিশা পেয়েছেন অনেকেই, এই গুগল সার্চ করেই। যাঁরা একটু গভীরে ঢুকতে চেয়েছেন, তাঁরা বেশিক্ষণ সময় কাটিয়ে জানার চেষ্টা করেছেন গুগল সার্চ করে।

কীভাবে ফাস্টট্যাগ
১৫ ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও তা চালু হবে ১৫ জানুয়ারি থেকে। জানিয়েছে সরকার। এর ফলে কোনও টোলপ্লাজায় আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। উইন্ডস্ক্রিন-এ থাকা চিপের মাধ্যমেই টাকা কেটে নেওয়া হবে। কিন্তু বিষয়টি নতুন হওয়ায় গুগলকেই বেছে নিয়েছিলেন ভারতের জনতা।

জিএসটিআর নাইন
জিএসটিআর নাইন হল, জিএসটির অ্যানুয়াল রিটার্ন ফর্ম। ব্যবসায়ীদের ক্ষেত্রে যা অতিপ্রয়োজনীয়। ফলে কীভাবে অনলাইনেই তা জমা করা যায়, তা জানার ইচ্ছা ছিল অনেকেরই। ফলে গুগল সার্চেও তা পরিলক্ষিত হয়েছে। গুগল সার্চে হাউ টু ফাইল জিএসটিআর নাইন দিলে, কীভাবে তা ফাইল করতে হবে, তা ধাপে ধাপে বোঝানোর জন্য বিভিন্ন সাইট রয়েছে।












Click it and Unblock the Notifications