নিউজিল্যান্ডে বন্দুকবাজের হামলায় আহত এক ভারতীয়ও, নিখোঁজ আরও ৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত। নাম আহমেদ জাহাঙ্গির। তাঁর পরিবারের আত্মীয়রা হায়দরাবাদে থাকেন। এদিনের হামলায় আহতদের মধ্যে তিনিও রয়েছেন বলে দাবি করেছেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। এজন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্যও প্রার্থনা করেছেন তিনি।

টুইট করে ওয়েইসি জানিয়েছেন, আহমেহ জাহাঙ্গিরের ভাই ইকবাল জাহাঙ্গির হায়দরাবাদের বাসিন্দা। তিনি আহমেদের পরিবারের পাশে দাঁড়াতে নিউজিল্যান্ডে যেতে চান। তাই সুষমা স্বরাজ যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।
My prayers are with the families of those who have lost someone in #Christchurch terror attack.
— Asaduddin Owaisi (@asadowaisi) March 15, 2019
The attack is reflective of a global shift towards Islamophobia & requires all of us to introspect on how we can counter hateful propaganda.
Inna lillahi wa inna ilayhi raji’oon
ওয়েইসি লিখছেন, আহমেদ গুরুতর অসুস্থ। তাই ইকবালের পরিবারের সাহায্য প্রয়োজন। ভিসা প্রক্রিয়ায় সাহায্য করুক ভারত সরকার। যাতে তাঁরা তাড়াতাড়ি নিউজিল্যান্ডে যেতে পারে।
A video from #ChristChurch shows one Ahmed Jehangir who was shot. His brother Iqbal Jehangir is a resident of Hyderabad & would like to go to NZ for Ahmed’s family.
— Asaduddin Owaisi (@asadowaisi) March 15, 2019
I request @KTRTRS @TelanganaCMO @MEAIndia @SushmaSwaraj to make necessary arrangements for the Khursheed family
এই ঘটনায় প্রয়াতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। বন্দুকবাজ লাইভ ভিডিও করে মসজিদের ভিতরে গুলি করে সকলকে মেরেছে। পুলিশ এই ভিডিও যাতে কেউ শেয়ার না করেন, সেজন্য আবেদন করেছে।
ক্রাইস্টচার্চের ঘটনায় এদিন ৪৯ জনের মৃত্যু হয়েছে। নির্বিচারে গুলি করে এতজনকে খুন করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications