Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট, জানেন কে তিনি

ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। বুধবার বিশ্বব্যাঙ্কের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড বুধবার মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকে পাঁচ বছরের এই পদে মনোনীত করা হয়েছে। ২ জুন তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

অজয় বাঙ্গা পরবর্তী বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট

অজয় বাঙ্গাকে এই পদের জন্য মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন তাঁর নাম প্রস্তাব করেন বিশ্বব্যাঙ্কের সভাপতি পদে। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাম্প প্রশাসনের সময়কার এক অর্থনীতিবিদ এবং প্রাক্তন মার্কিন ট্রেজারি কর্মকর্তা ডেভিড ম্যালপাস।

বিশ্বব্যাংকের বিদায়ী প্রধানের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অজয় বাঙ্গা তাঁর একমাত্র প্রতিযোগীকে হারিয়ে এই উচ্চপদে আসীন হলেন। ৬৩ বছর বয়সে অজয় বাঙ্গা নির্বাচিত হলেন বিশ্বব্যাঙ্কের সর্বোচ্চ পদে। এটি ভারতীয় হিসেবে গর্বের। বিশ্বব্যাপী নানা সংকট। তারপর জলবায়ু পরিবর্তনের মোকাবিলা একটা বড় সমস্যা।

অজয় বাঙ্গা পরবর্তী বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট

এই অবস্থায় বিশ্বকে পুনর্গঠনের ভার এল একজন ভারতীয় বংশোদ্ভুতের হাতে। এটি দেশের পক্ষে খুবই সুখকর খবর। তিনিই এই পদে প্রথম ভারতীয়। পুণেতে জন্ম অজয় বাঙ্গার। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক।

তিনি ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন। তার আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তিনি জেনারেল ইকুইটি নামে মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান। এবার তিনি বিশ্বব্যাঙ্কের সভাপতি পদ অলঙ্কৃত করবেন।

অজয় বাঙ্গা পরবর্তী বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট

বিশ্বব্যাঙ্কের সভাপতি হিসেবে অজয় বাঙ্গার নাম জো বাইডেন প্রস্তাব করার পর তাঁর মনোনয়নকে সমর্থন জানিয়েছিল ভারত, কেনিয়া, ঘানা ও বাংলাদেশ। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরাও ভূয়সী প্রশংসা করেন বাঙ্গার।

বিশ্বব্যাঙ্কের সর্বোচ্চ পদে আমেরিকার মনোনীত প্রার্থীর বিরোধিতা করে রাশিয়া প্রার্থী দেবে বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত রাশিয়া বা রাশিয়া-বান্ধব কোনো দেশ বাঙ্গার বিরুদ্ধে প্রার্থী দেয়নি। বাঙ্গার সমর্থনে ৫৩ জন বিশিষ্ট মার্কিন নাগরিক বিবৃতি দিয়েছিলেন।

বাঙ্গার এই মনোনয়ন ও নির্বাচিত হওয়া ভারতকে ফের জগৎসভার এক শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করল। বাঙ্গার নির্বাচন আক্ষরিক অর্থেই ইতিহাস। ইতিহাসে পা রাখতে পেরে অজয় বাঙ্গাও খুশি, খুশি গোটা ভারত ও ভারতবাসীরাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+