ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসবাদী সংগঠন নয় : কংগ্রেস নেতা

পানাজি, ৯ এপ্রিল : ইন্ডিয়ান মুজাহিদিন আসলে একটি 'ধর্মগত গোড়ামিপূর্ণ দল', কোনও সন্ত্রাসবাদী সংগঠন নয়। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সংখ্যালঘু সেলের চেয়ারম্যান খুরশীদ আহমেদ সৈয়দ।

ভারতীয় এবং মার্কিন সরকার ইন্ডিয়ান মুজাহিদিনকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে সরকারিভাবে চিহ্নত করেছে। এদিকে গোয়ায় কংগ্রেস হেডকোয়ার্টারে বসে এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে সৈয়দ বলেন, মুসলিম সন্ত্রাসবাদীরা হয়তো বিশ্বের অন্য প্রান্তে থাকতে পারে, তবে ভারতীয় বংশোদ্ভূত মুসলমানরা কখনও সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত নয়।

ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসবাদী সংগঠন নয় : কংগ্রেস নেতা

এর পাশাপাশি গুজরাতের কংগ্রেস নেতা সৈয়দ বলেন ভারতীয় মুসলমানদের অন্তঃসার কখনওই মৌলবাদ নয়।

দেশের ১০টিরও বেশি জঙ্গি হামলায় নাম জড়িয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের। পুনের বিস্ফোরণ (২০১০ সালে) হোক, বা বারণসীর (২০১০ সালে) কিংবা মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ নাম এসেছে ইন্ডিয়ান মুজাহিদিনেরই, সেবিষয়ে কী বলবেন জানতে চাওয়া হলে সৈয়দ বলেন, "কোনও সংগঠন থাকতে পারে, ভুলভাল তথ্য প্রদান করে, তার মানে এই নয় যে ওরা সন্ত্রাসবাদী বা জঙ্গি।"

২০১০ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ইন্ডিয়ান মুজাহিদিনকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে। যদিও সৈয়দের কথায় ইউপিএ সরকার এই ধরণের 'ধর্মগত গোড়ামিপূর্ণ দল'-এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+