রাফাল বিতর্কে মুখ খুলল ভারতীয় সংস্থা ডেফসিস সলিউশনস
ভারতীয় ডিফেন্স ফার্ম ডেফসিস সলিউশন রাফাল নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্কে মুখ খুলল। রাফাল চুক্তির পরপর ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা ভারতীয় সংস্থাকে দিয়েছিল বলে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে ডেফসিস বিবৃতি জারি করে জানিয়েছে, ফরাসি প্রকাশনায় যে খবর প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিমূলক।

প্রতিবেদনটিকে সারবত্তাহীন, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বলে দাবি করে ডেফসিস জানিয়েছে তাঁরা ৫০টি রাফাল মকআপস অর্থাৎ রেপ্লিকা বা ছোট নমুনা সরবরাহের যে বরাত ছিল তা পূরণ করেছে। এমনটাই ডেফসিসের মুখপাত্র জানিয়েছেন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে।
তবে দাম নিয়ে বিতর্কে মুখ খোলেননি ডেফসিসের মুখপাত্র। এই দাবির স্বপক্ষে ডেলিভারি চালান, ই-ওয়ে বিল, জিএসটি রিটার্নের কপি প্রমাণস্বরূপ প্রকাশ করেছে ডেফসিস।
ঘটনা হল, ফরাসি এক অনলাইন সংবাদমাধ্যম দাবি করে এক সংবাদ প্রকাশ করে যে, রাফাল চুক্তির পর মধ্যস্থতাকারী সংস্থাকে ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এই বিষয়ে ফরাসি সংস্থা দাবি করে, কেন ভারতীয় সংস্থাকে ৫০টি রাফালের নমুনা তৈরির জন্য দেওয়া হল এবং তা আদৌও সরবরাহ করা হয়েছে কিনা তা প্রস্তুতকারক সংস্থা দাসোঁ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি।
এই ঘটনার পরই রাফাল নিয়ে নতুন করে শোরগোল পড়ে যায়। কারণ রাফালে দুর্নীতি হয়েছে বলে বহুদিন ধরেই বিরোধী কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল সরব হয়েছে। যার প্রেক্ষিতে ভারতীয় সংস্থা ডেফসিস সলিউশন মুখ খুলে নয়া বিবৃতি জারি করল। এরপর বিতর্কে দাড়ি পড়ে কিনা এখন সেটাই দেখার।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications