করোনার প্রভাব কাটিয়ে ঊর্ধ্বমুখী অর্থনীতি, পরবর্তী অর্থবর্ষে ভারতের জিডিপি বাড়বে ৯.৫ শতাংশ হারে!
২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের প্রবৃদ্ধি হার নেমে যায় ৩.১ শতাংশে। পুরো ২০১৯-২০ অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এর জেরে নেমে দাঁড়ায় ৪.১ শতাংশে। আগে মনে করা হচ্ছিল এই হার থাকবে ৪.৭ শতাংশে। তবে করোনার জেরে ১১ বছরে সব থেকে নিচে নেমে গেল দেশের প্রবৃদ্ধির হার। তবে পরবর্তী অর্থবছরে ভারতের জিডিপি বাড়বে ৯.৫ শতাংশ হারে। এমনটাই জানায় ফিচ রেটিংস।

জিডিপি বৃদ্ধির হার ২.১ শতাংশে ঠেকতে পারে
সম্প্রতি অর্থনৈতিক সমীক্ষকরা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ২০২০ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ২.১ শতাংশে ঠেকতে পারে। রয়টার্সের একটি সমীক্ষা ৫২ জন অর্থনীতিবিদের মতামতের ভিত্তিতে জানিয়েছে, জিডিপি বৃদ্ধির হার ঠেকতে পারে ২.১ শতাংশে।

অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা
এই পরিস্থিতিতে অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও আশঙ্কাবাণী শোনা যায় খোদ আরবিআই-এর গভর্নরের গলায়। ২০২০-২১ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে বলে এদিন জানান তিনি। অবশ্য তিনি আশা ব্যক্ত করেন যে আর্থিক বছরের দ্বিতীরার্ধে সেই হার কিছুটা উর্ধ্বমুখী হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৯.৫ শতাংশ হবে
সেই কথাকে অনেকটা সত্যি প্রমাণিত করেই এদিন ফিচ রেটিংয়ের তরফে একটি রিপোর্ট পেশ করে জানিয়ে দেওয়া যে পরবর্তী অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৯.৫ শতাংশ হবে। করোনার জেরে অর্থনীতির চাকা থমকে গিয়েছিল দেশে। সেই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি লকডাউনও তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতের রেটিং কমায় মুডিজ
এদিকে কয়েকদিন আগে মুডিজ ইনভেস্টরস সার্ভিস ভারতের রেটিং Baa2 থেকে কমিয়ে Baa3-তে নামিয়ে আনে। এটা একদম নিচের রেটিংয়ের উপরের ভাগ। পাশাপাশি ভবিষ্যতে ওই রেটিং আরও কমানোর ইঙ্গিত দিয়ে রাখে তারা।

অর্থনীতি বৃদ্ধি পেলে তা হবে স্বস্তির খবর
মুডিজের অনুমান, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ৪ শতাংশ হারে ভারতে জিডিপি সংকুচিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে ফিচ-এর অনুমান অনুযায়ী যদি ভারতের অর্থনীতি বৃদ্ধি পায় তবে তা হবে স্বস্তির খবর।












Click it and Unblock the Notifications