নীরব-মালিয়ায় যত টাকা লুটেছে, তার চেয়ে বেশি গ্রাহকের পকেট কেটে তুলে নিয়েছে ব্যাঙ্কগুলি
গত চার বছরে ভারতের ব্যাঙ্কগুলি গ্রাহকের পকেট থেকে কত টাকা তুলে নিয়েছে তা অনেকেই আন্দাজ করতে পারবেন না।
গত চার বছরে ভারতের ব্যাঙ্কগুলি গ্রাহকের পকেট থেকে কত টাকা তুলে নিয়েছে তা অনেকেই আন্দাজ করতে পারবেন না। যদি বলা হয় বিজয় মালিয়া যত টাকা ঋণ নিয়ে পালিয়েছেন তার চেয়ে বেশি, তাহলে কেউ বিশ্বাস করবেন না। অথচ ঘটনা হল, সেটাই ঘটেছে।

বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। নীরব মোদী ১১ হাজার কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন বলে হইচই পড়ে গিয়েছে। অথচ তথ্য বছরে সাড়ে তিন বছরে (২০১৫ এপ্রিল থেকে ২০১৮ সেপ্টেম্বর) ভারতীয় ব্যাঙ্কগুলি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ১০, ৩৯১.৪৩ কোটি টাকা কেটে নিয়েছে।
দুটি কারণে মূলত টাকা কাটা হয়েছে। প্রথমত সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখা ও দ্বিতীয়ত মাসে নির্ধারিত বারের বেশিবার এটিএম লেনদেন করা।
এই পরিমাণ টাকা ভারতের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি সংগ্রহ করেছে। বেসরকারি ব্যাঙ্কের তথ্য এখানে নেই। সেটা জানলে চোখ অবশ্যই কপালে উঠবে। শুধু ২০১৫ সালেই বেসরকারি তিনটি ব্যাঙ্ক - অ্যাক্সিস, এইচডিএফসি ও আইসিআইসিআই মিলে ৪০৫৪.৭৭ কোটি টাকা কেটে নিয়েছিল গ্রাহকদের কাছ থেকে। সাড়ে তিন বছরে তা কতটা ছাড়াতে পারে তা সহজে আন্দাজ করা যায়।
এই আয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে এসবিআই। তারা রোজগার করেছে এই বাবদ ৪৪৪৭.৭৫ কোটি টাকা। তারপরে রয়েছে পিএনবি (৮১৫.৯৪ কোটি টাকা), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (৫৫১.৪৯ কোটি টাকা), ব্যাঙ্ক অব বরোদা (৫১০.৩৪ কোটি টাকা) ও কানাড়া ব্যাঙ্ক (৫০৩.৩৫ কোটি টাকা)। আর বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications