যুদ্ধবিমানের উড়ান নিয়ে সচেতনার বার্তা সুপ্রিমকোর্টের! দুর্ঘটনার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে
ক্রমেই একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বায়ুসেনার কপালে।
ক্রমেই একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বায়ুসেনার কপালে। এদিন সকালে বেঙ্গালুরুর ইয়লেহঙ্কা এয়ারবেসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বায়ুসেনার দুটি যুদ্ধ বিমান। তার আগে মিরাজ ২০০০ দুর্ঘটনাও চাঞ্চল্য ছড়িয়ে দেয় বেঙ্গালুরুর বুকে। এদিন সুপ্রিমকোর্টে মিরাজ যুদ্ধ বিমান দুর্ঘটনার মামলায়কড়া বার্তা দেন বিচারপতি রঞ্জন গগৈ।

মিরজ ২০০০০ দুর্ঘটনা
ফেব্রুয়ারি মাসের শুরুতেই ১ ফেব্রুয়ারি ২০১৯ এ দুর্ঘটনার শিকার হয় মিরাজ ২০০০। ঘটনাস্থল বেঙ্গালুরু। এই যুদ্ধ বিমান ভেঙে পড়া কি নিছকই একটি দুর্ঘটনা , নাকি তার মধ্যে রয়েছে ষড়যন্ত্রের গন্ধ? এই নিয়েই এক মামলা দায়ের হয় সুপ্রিমকোর্টে।

মিরাজ নিয়ে সুপ্রিম নির্দেশ
মিরাজের দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা বলে দাবি করে দেশের শীর্ষ আদালত। তবে পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, এবার যুদ্ধবিমানের উড়ান যাতে নিরাপদভাবে হয়, সেদিকে ভারতের নজর দেওয়ার সময় এসেছে।

বেঙ্গালুরুর বিমান দুর্ঘটনা
vবেঙ্গালুরুর আকাশে বড়সড় বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয় বায়ুসেনার ২ টি বিমান। এদিন বেঙ্গালুরুর ইয়েলহঙ্কা এয়ারবেসে চলছিল বায়ুসেনার মহড়া। সেখানেই সূর্যকিরণ এয়রোবেটিক্স টিমের দুটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে যায়। মুহূর্তে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে বেঙ্গালুরুর ইয়েলহঙ্কা এয়ারবেসের আকাশে। তবে বায়ুসেনা সূত্রের খবর ১ জন পাইলট ঘটনায় নিহত হয়েছেন। বাকি দু'জন পাইলট চিকিৎসাধীন।

জোধপুরে বিমান দুর্ঘটনা
এর আগে , ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের জোধপুরে দুর্ঘটনাগ্রস্ত হয় বায়ুসেনার মিগ ২৭ বিমান। যদিও সেই ঘটনায় মৃত্যু হয়নি কারোর। তবে নিঃসন্দেহে তা লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে ভারতীয় বায়ুসেনার পক্ষে।

আইএএফ অফিসারের মৃত্যু
২০১৮ সালের জুন মাসে যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়ে গপজরাতের কচ্ছে। যে ঘটনায় একজন সিনিয়ার বায়ুসেনা অফিসারের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications