২০১৮ সালে বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতেই, বলছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

কোনওভাবেই বিশ্ব উষ্ণায়নকে কমিয়ে আনার যে প্রচেষ্টা সারা বিশ্বজুড়ে হওয়া উচিত তা হচ্ছে না।

কোনওভাবেই বিশ্ব উষ্ণায়নকে কমিয়ে আনার যে প্রচেষ্টা সারা বিশ্বজুড়ে হওয়া উচিত তা হচ্ছে না। যার ফল আগামিদিনে আরও মারাত্মক হতে পারে বলে মনে করা হচ্ছে। ভূমিকম্প ও সুনামিতে ২০১৮ সালে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন। পৃথিবী জুড়ে ১০, ৩৭৩ জনের প্রাণ গিয়েছে। এছাড়া অতিমাত্রায় আবহাওয়ার পরিবর্তনের ফলে ৬ কোটি ১৭ লক্ষ মানুষের জীবন প্রভাবিত হয়েছে। এই রিপোর্টই পেশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট পেশ

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট পেশ

রাষ্ট্রপুঞ্জের ডিজাস্টার রিস্ক রিডাকশন শাখা এই রিপোর্ট পেশ করেছে। বিশ্ব জুড়ে আবহাওয়ার অতিমাত্রা পরিবর্তনের ২৮১টি ঘটনা লক্ষ্য করা গিয়েছে। সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অব ডিজাস্টার্স এই পরিবর্তন লক্ষ্য করেছে।

বাদ নেই কোনও কিছুই

বাদ নেই কোনও কিছুই

রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীর হেন কোনও প্রান্ত নেই যা প্রকৃতির রোষ থেকে বাদ পড়েছে। বন্যা, খরা, ঝড়, দাবানলের ফলে বিশ্ব জুড়ে ৫ কোটি ৭৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

ভারতে প্রভাব সবচেয়ে বেশি

ভারতে প্রভাব সবচেয়ে বেশি

সবচেয়ে বেশি যে দেশে প্রভাব পড়েছে তা হল ভারত। এখানে ২ কোটি ৩৯ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে। তারপরে রয়েছে ফিলিপিন্স। সেখানে ৬৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। চিনে ৬৪ লক্ষ মানুষকে প্রকৃতির রোষে পড়তে হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রাণ গিয়েছে সর্বাধিক

ইন্দোনেশিয়ায় প্রাণ গিয়েছে সর্বাধিক

সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে ২০১৮ সালে ৪৫৩৫ জনের প্রাণ গিয়েছে। এরপরে রয়েছে ভারত (১৩৮৮ জন), গুয়াতেমালা (৪২৭ জন), জাপান (৪১৯ জন), চিন (৩৪১ জন)।

মাত্রা ছাড়িয়েছে ২০১৮ সাল

মাত্রা ছাড়িয়েছে ২০১৮ সাল

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত সবমিলিয়ে ৭৭ হাজার ১৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অথচ ২০১৮ সালে এসে তা একলাফে ১০ হাজারের সীমা পেরিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+