'চোরের বৌ প্রিয়াঙ্কা গান্ধী', লাগামহীন আক্রমণ বিজেপি নেত্রী উমার
ফের বিতর্কিত মন্তব্য ভেসে এল আর এক বিজেপি নেত্রীর মুখ থেকে। উমা ভারতী এক প্রশ্নের জবাবে বললেন, সারা দেশ প্রিয়াঙ্কাকে চোরের বৌ হিসাবেই চিনবে।
ফের বিতর্কিত মন্তব্য ভেসে এল আর এক বিজেপি নেত্রীর মুখ থেকে। উমা ভারতী এক প্রশ্নের জবাবে বললেন, সারা দেশ প্রিয়াঙ্কাকে চোরের বৌ হিসাবেই চিনবে। পাশাপাশি এটাও বলেছেন যে উত্তরপ্রদেশের কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা নির্বাচনে কোনও প্রভাবই ফেলতে পারবেন না।

প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বলে শোনা গিয়েছে। যা শুনে উমা ভারতী বলেছেন, গণতন্ত্রে যেকেউ প্রার্থী হতে পারেন। তবে তাতে কোনও ফারাক হবে না। যার স্বামী চুরির অভিযোগে দুষ্ট, তাঁকে সারা দেশ চোরের বৌ হিসাবেই দেখবে।
শুধু প্রিয়াঙ্কা নয়, রাহুল গান্ধীকেও টার্গেট করেছেন উমা ভারতী। বলেছেন, আমেঠি ও ওয়ানাড - দুই জায়গা থেকে লড়ে রাহুল আগেই পরাজয় স্বীকার করেছেন।
সমাজবাদী পার্টি নেতা আজম খান তাঁর দলের নেত্রী জয়াপ্রদা সম্পর্কে কটূ মন্তব্য করেছেন। সেই বলতে গিয়ে উমা কঠোর সমালোচনা করেছেন। আজম খান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একই সাজা দিয়ে নির্বাচন কমিশন অবিচার করেছেন বলেও উমা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications