India Vs Bharat: ইন্ডিয়ার নাম হবে ভারত! কী শর্ত পূরণ করতে হবে জাতিসঙ্ঘের রেকর্ড পরিবর্তনের জন্য

জি২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তনে ভারত শব্দটি ব্যবহারের পর থেকেই জল্পনা শুরু হয়েছিলয। তবে কি ইন্ডিয়া এবার শুধু ভারত হচ্ছে। সেই জল্পনার মধ্যে জাতিসঙ্ঘের রেকর্ডে ইন্ডিয়ার নাম পরিবর্তন নিয়ে এক বিবৃতি এল।

জাতিসঙ্ঘের রেকর্ডে ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত হতে পারে, কিন্তু তার মাঝে রয়েছে কিছু শর্ত, কিছু আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বা শর্ত পূরণ হলে জাতিসঙ্ঘ রেকর্ডে ইন্ডিয়ার পরিবর্তে ভারত নাম পরিবর্তনের বিষয়টি মেনে নেব। কিন্তু কী সেই শর্ত, কী সেই আনুষ্ঠানিকতা, যা নিয়ে বিবৃতি প্রকাশ করল জাতিসঙ্ঘ।

ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ভারত

জাতিসঙ্ঘের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি এটির জন্য সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে জাতিসঙ্ঘের রেকর্ডে ভারতের নাম পরিবর্তন করা হবে। জাতিসঙ্ঘের মুখপাত্র এই মর্মে জানিয়েছেন, "যখন ভারত নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, তারপর আমাদের জানালে আমরা জাতিসঙ্ঘে নাম পরিবর্তন করব।"

জাতিসঙ্ঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই সপ্তাহান্তে জি২০ শীর্ষ সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতাদের প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত উল্লেখ করা হয়েছে। তা নিয়ে বিশাল বিতর্ক শুরু হওয়ার কয়েক দিন পরে এই বিবৃতি দিয়েছে জাতিসঙ্ঘ।

তিনি বলেন, যতক্ষণ আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয়, ততক্ষণ জাতিসঙ্ঘে ইন্ডিয়ার নাম পরিবর্তন করা যাবে না। এটি একটি আমলাতান্ত্রিক বিষয়, যখন জাতিসঙ্ঘের শর্তপূরণ হবে, তখনই রেকর্ড নাম পরিবর্তন হবে। নাম পরিবর্তনের ক্ষেত্রে ভারতই প্রথম দেশ হবে না। রাজনৈতিক, সামাজিক বা অন্যান্য কারণে নাম পরিবর্তন করেছে এমন দেশের দীর্ঘ তালিকা রয়েছে।

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা গত বছর তুরস্কের নাম পরিবর্তন করে তুর্কি রাখার উদাহরণও উল্লেখ করেছেন এবং বলেছেন, ইতিহাস দেখায় যে এটি বেশ কয়েকটি দেশের জন্য বহুবার ঘটেছে। বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশের নাম হিসেবে শুধু ভারত করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছে।

বেশ কয়েকজন মন্ত্রী এবং বিজেপি নেতা বলেছেন এ বিষয়ে কোনও বিতর্কের প্রয়োজন নেই, কারণ 'ভারত' অনাদিকাল থেকে ব্যবহৃত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কেন্দ্রীয়মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনার সময় এই বিষয়ে কথা বলেছেন, যেখানে তিনি আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে তাদের দ্বারা পালন করা করণীয়ের কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+