Israel-Palestine Conflict: চলছে এয়ারস্ট্রাইক, হাজার হাজার নিরপরাধের মৃত্যু! গাজা নিয়ে উদ্বেগ ভারতের
Israel-Palestine Conflict: রাজায় রাজায় যুদ্ধ হয়... প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে সাধারণ মানুষের। রক্ত ঝরে নিরপরাধের। সেই পরিস্থিতিই তৈরি হয়েছে গাজা সীমান্তে। প্রতিদিন যে কত মানুষের মৃত্যু হচ্ছে, তার হিসেব রাখা ভার। এবার ইজরায়েল হামাসকে লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে আরও উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে।
রাষ্ট্রসঙ্ঘের পাশাপাশি ভারতও বিষয়টাতে (Israel-Palestine Conflict) উদ্বেগ প্রকাশ করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েরে পাশে দাঁড়িয়েছে। তিনি জানিয়েছেন, ইজরায়েল যা সিদ্ধান্ত নেবে, তার সবটাই মেনে নেবে আমেরিকা।

ইজরায়েলের সেনাবাহিনী (Israel-Palestine Conflict) জানিয়েছে তারা গাজা স্ট্রিপে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করেছে। ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, তারা একদিনে ৪০০ বিমান নিয়ে হামলা চালিয়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে ইজরায়েলের হামাস কমান্ডারের।
ইতিমধ্যেই জল, খাবার, ওষুধের অভাবে ধুঁকছে গাজার ২৩ লক্ষ মানুষ। হামাস হামলা চালানোর পর থেকে অন্তত ৫৭০০ প্যালেস্টাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি আর রবীন্দর জানিয়েছেন, গাজার পরিস্থিত নিয়ে ভারত গভীর উদ্বেগে রয়েছে। সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে।
উল্লেখ্য়, ইজরায়েলি সেনা জানিয়ে দিয়েছে, গাজায় স্থলপথে প্রবেশ করতে প্রস্তুত তারা অর্থা এবার হবে একেবারে সম্মুখ সমর। সব রকমের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই গাজায় প্রবেশ করবে তারা। জয় পাওয়ার সবরকম বন্দোবস্ত থাকবে বলেও দাবি করেছে ইজরায়েল। থাকবে বিপুল সংখ্যক সেনা।
যদিও এই যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটছে। ভারত তা চিন্তিত বলে জানান ভারতের প্রতিনিধি। একই সঙ্গে ইসরায়েলের বুকে যেভাবে জঙ্গিরা হামলা চালিয়েছে তাও বেশ চিন্তার। এমনকি এই ঘটনার নিন্দা জানায় ভারত।
শুধু ভারতই, ইসরায়েল এবং হামাস যুদ্ধ নিয়ে (Israel-Palestine Conflict) উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধের রাস্তা থেকে ইসরায়েলকে সরে আসারও আবেদন জানিয়েছেন। এই যুদ্ধের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
শুধু তাই নয়, গাজায় মানবাধিকার আইন লঙ্ঘিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিবের। যদিও এহেন মন্তব্যের জেরে মহাসচিবের পদত্যাগ দাবি করেছেন তিনি। তবে যেভাবে ইসরায়েল হামাসের উপর হামলার ঘুটি সাজাচ্ছে তাতে এখনই যুদ্ধ শেষ হবে না বলেই মত সামরিক বিশেষজ্ঞদের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতোই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধও দীর্ঘ হবে বলেও আশঙ্কা। আর এই যুদ্ধই বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে না তো? সেই আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না বিশেষংদের একাংশ।












Click it and Unblock the Notifications