তেলাঙ্গানায় কার দিকে পাল্লা ভারী, কী বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষা

কে হবেন তেলাঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নে ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

কে হবেন তেলাঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নে ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তারপরে রয়েছেন কংগ্রেসের উত্তম কুমার রেড্ডি। তিনি ১৮ শতাংশ ও বিজেপির জি কিষণ রেড্ডি ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন। তারপরে টিজেএসের এম কোদান্দরম পেয়েছেন ৬ শতাংশ সমর্থন। এছাড়া আসাউদ্দিন ওয়েইসিও ৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

তেলাঙ্গানায় কার দিকে পাল্লা ভারী, কী বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষা

সরকারের পারফরম্যান্স কেমন? এই প্রশ্নে ৪৮ শতাংশ মানুষ কেসিআর সরকারকে ভালো বলেছেন। মাঝারি বলেছেন ১৬ শতাংশ মানুষ। এবং ২৬ শতাংশ মানুষ কেসিআর সরকারের হয়ে ভোট করবেন না।

অর্থাত বোঝা যাচ্ছে, জনপ্রিয়তা হারালেও চন্দ্রশেখর রাওকে টক্কর দেওয়ার মতো প্রতিদ্বন্দ্বী এখনও কেউ সামনে আসেননি। বিরোধীরা একজোট হয়ে এগিয়ে এলে তা কতটা কার্যকর হবে তা সময়ই বলবে।

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া পোল বিভিন্ন আসনে ফোনে ফোনে নেওয়া হয়েছে। মোট ৭ হাজার ১১০ জনের মতামত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তেলাঙ্গানায় সবচেয়ে বড় সমস্যা শৌচালয়, বেকারত্ব, কৃষিক্ষেত্রে মূল্যবৃদ্ধি হওয়া। আর সেই সমস্যা সামাল দিতেই সরকার নানা সময়ে হিমশিম খাচ্ছে।

১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভা এই মাসের ৬ সেপ্টেম্বর ভেঙে দেন টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও। এবার সেখানে নতুন করে ভোটাভুটি হবে। এর মধ্যে ৮১জন টিআরএস, ১৭জন কংগ্রেস, ৭জন এআইএমআইএম ও ৫জন বিজেপি বিধায়ক রয়েছেন।

অন্ধ্রপ্রদেশ ভাঙার পরে ২০১৪ সালের ভোটে জিতে প্রথমবার তেলাঙ্গানায় সরকার গঠন করেন কেসিআর। সেই সরকারই ভেঙে নতুন করে ভোটযুদ্ধের ডাক দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+