বেজিংকে টেক্কা দিল্লির! চিনের চিন্তা বাড়িয়ে এবার রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় ভারত
রাজনাথ সিংয়ের মস্কো সফর চলাকালীনই সেপ্টেম্বরের ৪ ও ৫ তারিখ আন্দামান সাগরে যৌথ নৌ মহড়া চালাবে ভারত ও রাশিয়া। তাৎপর্যপূর্ণভাবে মালাক্কা প্রণালীর কাছেই এই মহড়া চিনকে কড়া বার্তা হিসেবেই গণ্য করা হচ্ছে। তার থেকে বড় কথা কাভকাজ ২০-তে ভারত অংশগ্রহণ করবে না জানানোর পরেই আশঙ্কা দেখা দিয়েছিল যে, দিল্লি-মস্কো বন্ধুত্বে চিড় ধরবে। তবে এই নৌ মহড়ায় একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, যে ভারত-রাশিয়ার বন্ধুত্ব আরও দৃঢ়ই হবে।

কাভকাজে অংশগ্রহণ করবে না ভারত
মে মাস থেকে উত্তর সিকিম ও পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি ঠিক হওয়ার সম্ভাবনা বড় ধাক্কা খায় যখন ভারত জানায়, তারা কাভকাজে অংশগ্রহণ করবে না। কারণ চিন ও পাকিস্তানও অংশগ্রহণ করছে সেখানে।

ভারতেরও যোগ দেওয়ার কথা ছিল কাভকাজে
কাভকাজ ২০ নামের ওই সেনা মহড়া আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা। রাশিয়ার অস্ত্রখান অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা ও অন্যান্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মহড়া হওয়ার কথা। সেখানে চিন ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এক যোগে ভারতেরও যোগ দেওয়ার কথা ছিল।

রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল ও গুরুত্ব
ভারত ও চিনের অংশগ্রহণ রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল ও গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। সেখানে ভারতের এই সিদ্ধান্ত এশিয়ার দুই বড় শক্তির মধ্যে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার উদ্যোগকে অনেকটাই ধাক্কা দিয়েছিল। এদিকে ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চিন বিরোধী একটি গোষ্ঠী বা চতুর্দেশীয় জোট তৈরি হচ্ছে। ভারত যদি কাভকাজ ২০-তে যোগদান করত, তাহলে সেই প্রক্রিয়া ধাক্কা খেত।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কৌশল ঝালিয়ে নেবে ভারত
তবে সব দিক রক্ষা করেই বন্ধু রাশিয়ার সঙ্গে যুদ্ধের কৌশল ঝালিয়ে নিতে আন্দামান সাগরে নৌ মহড়ায় নামবে ভারতীয় নৌসেনা। চিনের সঙ্গে সংঘাতের আবহে এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আন্দামান সাগরের এই অঞ্চলের গুরুত্ব
এই মহড়ার আর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আন্দামান সাগরের এই অঞ্চলেই আমেরিকা ও জাপানের সঙ্গে নভেম্বর মাসে মালাবার নৌ মহড়া চলবে ভারতীয় নৌবাহিনী। এর ফলে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে রাশিয়ার সঙ্গে মজবুত সম্পর্কের বার্তা দিচ্ছে দিল্লি।

চিনকে কড়া বার্তা রাজনাথের
এদিকে এদিনই রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন রাজনাথ সিং। সেখানেই সাংহাই কোঅপরাশেন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেবেন তিনি। কিন্তু চিন-ভারত সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মাঝে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর কোনও বৈঠক হবে না বলে জানা গিয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications