Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এখনও খোঁজ নেই ইসলামাবাদের ভারতীয় দূতাবাস কর্মীদের! কড়া বার্তা দিতে পাক হাইকমিশনারকে তলব কেন্দ্রের

পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনের দুই জন কর্মী নিখোঁজ বলে জানা যায় এদিন সকালে। এবিষয়ে নয়া দিল্লির তরফ থেকে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করা হয়েছে। এরপরই পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ভারত। এই মর্মে ভারতে নিযুক্ত পাকিস্তানের উপরাষ্ট্রদূত বিদেশমন্ত্রকে যান বলেও জানা গিয়েছে।

শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপ

শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপ

অভিযোগ উঠেছে যে, গত কয়েকদিন ধরেই পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল। তাঁদের উপর অতিরিক্ত নজরদারি করা হচ্ছে এই অভিযোগ পেয়ে ভারতের তরফ থেকে ইসলামাবাদকে ঘটনাটি জানিয়ে তার প্রতিবাদও করা হয়

ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিককে ধাওয়া

ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিককে ধাওয়া

কিছুদিন আগেই পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিক গৌরব আলুওয়ালিয়ার গাড়িটিকে আইএসআইয়ের তরফ থেকে ধাওয়া করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। এক আইএসআই সদস্য নাকি বাইকে করে ওই আধিকারিকের গাড়িটি অনুসরণ করছিলেন।

গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেফতার হয় ২ পাকিস্তানি

গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেফতার হয় ২ পাকিস্তানি

প্রসঙ্গত, চলতি মাসের প্রথমেই গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান দূতাবাসের দুই ভিসা অফিসারকে আটক করে দিল্লি পুলিশ। আবিদ হুসেন ও তাহির খান নামের সেই দুই ব্যক্তি পাকিস্তানের আইএসআই-এর হয়ে কাজ করেন বলে জানা যায়। এদেপ পাশাপাশি জাভেদ বলে আরও এখজনকে গ্রেফতার করা হয়েছিল।

কীভাবে ধরা পরে ওই পাকিস্তানিরা?

কীভাবে ধরা পরে ওই পাকিস্তানিরা?

অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় নিরাপত্তাবাহিনী মোতায়েন সংক্রান্ত নথি নিতে গিয়েছিল তারা। নথির পরিবর্তে ওই ব্যক্তিকে নগদ ১৫ হাজার টাকা ও একটি আইফোন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যায় আবিদ ও তাহের। ঘটনাস্থানে উপস্থিত ছিল জাভেদও। এদিকে ধরা পড়ার পর প্রথমে নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয় আবিদ-তাহের। এমনকী জাল আধার কার্ডও দেখায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তারা পাকিস্তান দূতাবাসের অফিসার বলে জানায় আবিদ-তাহের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+