K-4 Ballistic Missile: ৩৫০০ কিমি দূরে হামলা চালাতে সক্ষম, পরমাণু অস্ত্র বহনক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের
Indian Navy: আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা। এবার পারমাণিক অস্ত্র বহনে সক্ষম (nuclear-capable) ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সমীক্ষা চালাল ভারত। বুধবার সমুদ্রের তলা থেকেই সফল হল পরীক্ষা। সাড়ে তিন হাজার কিলোমিটার ভেতরে গিয়ে হামলা চালাতে সক্ষম এই কে-৪ ব্যালেস্টিক মিসাইল (K-4 Ballistic Missile)।
সদ্য জল ছুঁয়েছে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক ডুবোজাহাজ আইএনএস আরিঘাট (INS Arighaat)। বুধবার তা থেকেই সফলভাবে উৎক্ষেপণ করা হয় পরমাণু অস্ত্র বহনক্ষম কে-৪ মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত এই মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সবদিক খতিয়ে দেখে তারপরই সরকারের শীর্ষস্তরে মিসাইল সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

এই প্রথমবারের জন্য কে-৪-এর মতো মিসাইলের পরীক্ষা করল ভারত। তবে কে-৪ উৎক্ষেপণের আগে জলভাগের তলা থেকে একাধিক মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অথবা ডিআরডিও (DRDO)। এর আগে নৌসেনার হাতে ছিল কে-১৫ মিসাইল (K-15 Missile)। তবে নতুন কে-৪ মিসাইল তার থেকেও উন্নতমানের বলে জানা গিয়েছে।
বঙ্গোপসাগরের বুকে সফলভাবে সম্পন্ন হয় উৎক্ষেপণের ট্রায়াল। পারমাণবিক হামলার (Nuclear Attacks) পাল্টা জবাব দিতে এখন থেকে প্রস্তুত ভারতও। শক্তিপ্রদর্শনের আগে বুধবার তারই যাচাই হল বঙ্গোপসাগরে (Bay of Bengal)। তবে এই মিসাইলের সফল উৎক্ষেপণের নেপথ্যে রয়েছে নৌসেনার নতুন ডুবোজাহাজ আইএনএস আরিঘাট।
গত অগাস্টে ভারতীয় নৌসেনার হাতে আসে আইএনএস আরিঘাট। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ (Submarine) বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে তৈরি হয়। এর আগের আইএনএস আরিহন্ত-এর থেকেও শক্তিশালী আইএনএস আরিঘাট। কে-৪ ব্যালিস্টিক মিসাইল থাকছে আইএনএস আরিঘাটে।
এর আগে কে-১৫ মিসাইলের পাল্লা ছিল ৭৫০ কিলোমিটার পর্যন্ত। তবে কে-৪ মিসাইল যেতে পারবে সাড়ে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত। প্রতিরক্ষা ক্ষেত্রে যা কার্যত ভারতের মাইলফলক। ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার বেগে চলতে সক্ষম এই ডুবোজাহাজ। সমুদ্রে প্রায় ১৪০০ ফুট গভীরে চলতে পারে আইএনএস আরিঘাট।












Click it and Unblock the Notifications