মুহূর্তের মধ্যে শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করে দিল ভারতের নেক্সট জেনারেশন আকাশ মিসাইল! রইল সেই মুহূর্তের ভিডিও
দ্বিতীয়বারের জন্য ট্রায়ালে সফল হল আকাশ মিসাইল। মাটি থেকে আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই মিসাইল। আজ, শুক্রবার সকাল ১১ টা ৪৫ মিনিটে ওডিশার চাঁদিপুর থেকে পরীক্ষামূলকভাবে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা
দ্বিতীয়বারের জন্য ট্রায়ালে সফল হল আকাশ মিসাইল। মাটি থেকে আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই মিসাইল।
আজ, শুক্রবার সকাল ১১ টা ৪৫ মিনিটে ওডিশার চাঁদিপুর থেকে পরীক্ষামূলকভাবে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয়বার ফের সাফল্য এল এই মিসাইলে
গত ২১ জুলাই প্রথমবার এই মিসাইল পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয়বার ফের সাফল্য এল এই মিসাইলে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে উচ্চগতিসম্পন্ন এয়ারক্রাফটে আঘাত করতে সক্ষম হয়েছে এই মিসাইল। ওই মিসাইলে থকা আরএফ সিকার, লঞ্চার, মাল্টি ফাংশন র্যাডার অথবা কমান্ড-কন্ট্রোল-কমিউনিকেশন সিস্টেমও সঠিকভাবে কাজ করছে। বর্ষাকালে এই মিসাইলের সফল পরীক্ষা প্রমাণ করে দিয়েছে যে সব ধরনের আবহাওয়ায় কাজ করতে পারে এই অস্ত্র।

ভারতীয় বায়ুসেনার শক্তি কয়েক গুন বাড়িয়ে দেবে
মিসাইল পরীক্ষার সময় সব কিছু ঠিক ভাবে কাজ করছে কি না, তা দেখার জন্য ব্যবহার করা হয়েছে একাধিক র্যাডার, টেলিমেট্রি, ইলেকট্রো অপটিক্যাক ট্র্যাকিং সিস্টেম। চাঁদিপুরে বসানো ছিল সেগুলি। এই মিসাইলের সফল পরীক্ষায় ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বায়ুসেনাকেও অভিনন্দন জানান তিনি। এই মিসাইল ভারতীয় বায়ুসেনার শক্তি কয়েক গুন বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

নিরাপত্তার ক্ষেত্রের বড় চ্যালেঞ্জ ড্রোন হামলা
উল্লেখ্য এই মুহূর্তে দেশের নিরাপত্তার ক্ষেত্রের বড় চ্যালেঞ্জ ড্রোন হামলা ঠেকানো। কারণ পাকিস্তানের ওপারে বসে থেকে একের পর এক সামরিক ঘাঁটিকে টার্গেট করছে জঙ্গিরা। এই অবস্থায় ড্রোন হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে। ভারতীয় বায়ুসেনার তরফে একাধিক দেশীয় সগস্থার সগেও কথা বার্তা চালানো হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শত্রুপক্ষের বুকে আতঙ্ক ধরিয়ে আরও একটি অত্যাধুনিক গাইডেড মিসাইলের পরীক্ষা করে ভারত। সামরিক এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা অর্থাৎ ডিআরডিও এই মিসাইলের পরীক্ষা করে।
|
Anti-Tank Guided Missile পরীক্ষা করে ভারত
জানা গিয়েছে, একেবারে নির্দিষ্ট ভাবে কল্পিত শত্রুর উপর আঘাত হানে ওই মিসাইল। জানা গিয়েছে, ওই মিসাইল Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) অর্থাৎ এই মিসাইল এতটাই হালকা যেকেউ অনায়াসে এটি ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই মিসাইল। আত্মনির্ভর ভারতের একটি উদাহারন হতে পারে এই মিসাইল। অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ সাবলম্বি হচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তিতে একের পর এক সামরিক অস্ত্র বানিয়ে যাচ্ছে ভারত। তালিকাতে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল যেমন রয়েছে তেমন আরও আধুনিক সমরাস্ত্র তৈরি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications