পাকিস্তানের দু’মুখোপনা মানবে না ভারত, করতারপুর গুরুদুয়ারা নিয়ে কড়া জবাব
পুলওয়ামা জঙ্গি হামলার পর করতারপুর করিডোর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পথ তৈরি হয়েছিল। ফের পাকিস্তানের দু-মুখী নীতি প্রকট হয়ে পড়ল করতারপুর গুরুদুয়ারা নিয়ে।
পুলওয়ামা জঙ্গি হামলার পর করতারপুর করিডোর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পথ তৈরি হয়েছিল। দুই প্রতিবেশী দেশের মধ্যে ওয়াঘা-আটারি সীমান্তে আলোচনার একদিন পরই ফের উত্তেজনা ছড়াল করতারপুরে। ফের পাকিস্তানের দু-মুখী নীতি প্রকট হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে করতারপুর গুরুদুয়ারা অবরুদ্ধ করা চলবে না বলে গর্জে উঠল ভারত।

পাকিস্তান মুখে বলছে একরকম। আর কাজকর্ম করছে আরেক রকম। করতারপুর নিয়ে পাকিস্তান বন্ধুত্বের বাতাবরণ তৈরি করেও গুরুদুয়ারার পথ অবরুদ্ধ করছে। গুরুদুয়ারা প্রবেশ বাধা সৃষ্টি করছে। পুলওয়ামা-কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠকে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়।
ভারত দাবি করে, প্রতিদিন অন্তত পাঁচ হাজার পুণ্যার্থীকে ভিসা ছাড়াই গুরুদুয়ারায় যেতে দিতে হবে। সপ্তাহের প্রতিদিনই যাতে ভারতীয়রা এই সুবিধা পায় তা দেখতে হবে। ভারতীয় বংশোদ্ভুত সবাইকেই এই সুবিধা প্রদান করতে হবে বলে দুই দেশের অফিসিয়ালদের মধ্যে সদর্থক আলোচনা হয়। তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিপত্তি করতারপুর গুরুদুয়ারায়।
Kartarpur Gurudwara land in Pakistan encroached, India demands early restoration
— ANI Digital (@ani_digital) March 15, 2019
Read @ANI story | https://t.co/RzkbryZEaU pic.twitter.com/CVkaugxOzp
প্রথমে করতারপুর নিয়ে সদর্থক প্রচার করল পাকিস্তান। দুই দেশের সরকার ও পদস্থ অধিকর্তা ও দুই দেশের মানুষকে ডেকে করিডোর দিয়ে যাতায়াতের ব্যবস্থা হল। তারপরই পাকিস্তান বেঁকে বসে তীর্থযাত্রীদের অবাধ যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বদ্ধপরিকর হয়ে পড়ল।
After hype on Kartarpur, Pakistan wants restrictions on movement of pilgrims
— ANI Digital (@ani_digital) March 15, 2019
Read @ANI story | https://t.co/szVjmfNbk9 pic.twitter.com/rbRSCgldtj
উল্লেখ্য, এই করতারপুর করিডোরের শিলান্যাসে গিয়ে পাক সেনা প্রধান জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেছিলেন সিধু। সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। দেশের মাটিতে কংগ্রেস নেতা সিধুকে কাঠগড়ায় তোলা হয়। দলেও সমালোচনার মুখে পড়েন তিনি। তারপর পুলওয়ামা হামলার ঘটনা ঘটে। তারপর আলোচনা শুরু হলেও ফের পাকিস্তানের দিক থেকে সংকট খাঁড়া করা হল।












Click it and Unblock the Notifications