বিন্নির ৪ রানে ৬ উইকেটের রেকর্ডে বাংলাদেশকে ৫৮ রানেই গুটিয়ে দিল ভারত

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচে কাটছাঁট করে ৪১ ওভারে আনা হয়েছিল। বাংলাদেশের বোলারদের আক্রমণের সামনে সড়গড় হওয়ার সুযোগই পাননি ভারতীয় ব্যাটসম্যানরা। ফলস্বরূপ বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে কম রান গড়ার রেকর্ডটি এদিন করে ফেলে ভারত। ২৫.৩ ওভারে ১০৫ রান করেই ইনিংস শেষ করে মেন ইন ব্লু। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের ২৮ বলে ৫ উইকেট নেওয়ার ফলে তিনি যে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেনই সে স্বপ্নও হয়তো অনেক সমর্থকরা দেখে ফেলেছিলেন।
অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন স্টুয়ার্ট বিন্নি, ২-০ তে এগিয়ে সিরিজ ভারতের ঝুলিতে
৪১ ওভারে ১০৬ রানের অতিসহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে স্টুয়ার্ট বিন্নি ও মোহিত শর্মার বোলিং ঝড়ের মুখে পড়তে হয় বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিল কুম্বলের ১২ রানে ৬ উইকেটের রেকর্ড এদিন গুড়িয়ে দেন বিন্নি। মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। বিন্নিকে যোগ্য সঙ্গত দিয়েছেন মোহিত। ২২ রানে ৪ উইকেট তুলে নেন মোহিত শর্মা।
তামিম ইকবাল (৪) এবং আনামুল হক (০)-কে মাঠ থেকে ফেরত পাঠিয়ে বাংলাদেশে শিবিরের ধস নামানোর সূচনা করেন মোহিত শর্মা। এরপরই যোগ দেন বিন্নি। ইনিংসের সর্বোচ্চ রানের অধিকারি মিঠুন আলিকে ২৬ রানেই প্যাভিলিয়নে ফেরত পাঠান বিন্নি। অধিনায়ক মুসফিকুর রহিম ১১ রানে আউট হন। এর পরে বাকিরা আর মাঠা তুলে দাঁড়াতে পারেননি।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলার তাসকিনের পেসের সামনে ক্রিজে দাঁড়াতে পারছিলেন না ভারতী ব্যাটসম্যানরা। মাত্র চার জন দুই অঙ্কের রান সংগ্রহ করতে সমর্থ হয়েছেন। সুরেশ রায়নার ২৭ রান দলের মধ্যে সর্বোচ্চ। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজ ২-০ তে এগিয়ে গেল ভারত। সিরিজ জয় তো হয়ে গিয়েছে কিন্তু তৃতীয় ম্যাচেও বাংলাদেশকে ভারত ধরাশায়ী করতে পারে কিনা এখন তাই দেখার। তৃতীয় ম্যাচ হবে ১৯ জুন।












Click it and Unblock the Notifications