১৮০ কোটি ডোজ করোনা টিকা দিয়ে নয়া মাইলফলক কেন্দ্রীয় সরকারের
ভারতের করোনা টিকা দেওয়ার পরিমাণ কভারেজ শনিবার ১২ মার্চ ১৮০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোভিড ভ্যাকসিনেশন ডোজ কভারেজের অস্থায়ী রিপোর্ট অনুযায়ী, কোভিড টিকা দেওয়ার জন্য ২.১২ কোটিরও বেশি (২১২২৯০০৪) প্রিকশনারি ডোজ ৬০ বছরের বেশি ব্যক্তিদের চিহ্নিত করে দেওয়া হয়েছে। ১৮০ কোটি ল্যান্ডমার্কের এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া দেশকে অভিনন্দন জানিয়েছেন।
ডক্টর মান্দাভিয়া টুইট করেছেন, "জন-ভাগিদারির চেতনায় চালিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযান নতুন উচ্চতায় ছুঁয়ে চলেছে। টিকা নেওয়ার পরেও কোভিডের এর উপযুক্ত আচরণ অনুসরণ করুন। #SabkoVaccineMuftVaccine" । এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৬৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে করোনার পজেটিভিটি রেট ০.৪৪ শতাংশ। শনিবার এমনটাই জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
এদিকে ভারত সুস্থতার পথে দ্রুত গতিতে এগোচ্ছে করোনা থেকে। করোনার দৈনিক সংক্রমণ তিন হাজারের নীচে যেমন নেমেছে, সবথেকে স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা নেমেছে ৫০-রএর নীচে। তাতেই করোনামুক্তির আভাস পেয়েছে দেশ। এই মুহূর্তে ১৩৮ কোটি জনসংখ্যার দেশে আর মাত্র ৩৮ হাজার করোনা সক্রিয় রয়েছেন। তিনদিন আগেই করোনায় মৃতের সংখ্যা ১০০-য় নেমে যাওয়ার পর ফের ২৫০ ছাড়াতেই শঙ্কা বেড়েছিল। সেই উদ্বেগের দমন হয় পরদিনই। ফের ১০০-র নীচে নামে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যার এই হ্রাস স্বস্তি দিয়েছে দেশবাসীকে। রবিবারের পরসংখ্যানে করোনা সেরে ওঠার লক্ষণ সুস্পষ্ট। ভারতে করোনার দৈনিক সংক্রমণ রবিবার তিন হাজারের ঠিক উপরেই। গতদিনের তুলনায় করোনা কমল প্রায় ৫০০। করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৩ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৩১১৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ প্রায় ৪ লক্ষ ৩০ হাজার। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ১০০-য় নেমে যায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ৪৭। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৫,৮৫০-এ পৌঁছে গিয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৫ হাজার ৫৫৯ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৪,৩০,০৭২-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দেড় গুণ এদিন। এদিন করোনা সক্রিয় কমেছে ২৪৯০। পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহারও যথেষ্ট কমেছে। করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। সেই উদ্বেগ কমিয়ে মৃতের সংখ্যা নেমে এসেছে ৫০-এর নীচে। কেরলে সংক্রমণ এখনও হাজারের উপরেই। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। মহারাষ্ট্রের থেকে প্রায় তিণ গুণ সংক্রমণ হয়েছে কেরলে। কেরলে সংক্রমিত হয়েছেন ১১৭৫ জন। সেখানে ৩১৮ জন মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন একদিনে। আর বাংলায় সংক্রমিত হয়েছেন ১০৬ জন












Click it and Unblock the Notifications