মৎস্য চাষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদী সরকারের! ২০২৫-এর টার্গেটে পৌঁছতে দেশে চালু প্রথম বিজনেস ইনকিউবেটর

দেশে মৎস্য চাষে (Fishery) গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় মৎস্য (Fishery) এবং প্রাণী সম্পদ বিকাশ (Animal Husbandry) মন্ত্রী পারষোত্তম রুপালা (Parshottom Rupala) দেশে মধ্যে প্রথম বিজনেস ইনকিউবেটর চালু করেছেন। এর জন্য হ

দেশে মৎস্য চাষে (Fishery) গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় মৎস্য (Fishery) এবং প্রাণী সম্পদ বিকাশ (Animal Husbandry) মন্ত্রী পারষোত্তম রুপালা (Parshottom Rupala) দেশে মধ্যে প্রথম বিজনেস ইনকিউবেটর চালু করেছেন। এর জন্য হরিয়ানার গুরুগ্রামে লিন্যাক এনসিডিসি ফিসারি বিজনেস ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে। যার জন্য খরচ পড়েছে ৩.২৩ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর ঘোষণা

প্রধানমন্ত্রীর ঘোষণা

গত বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নামে প্রকল্প চালু করেছিলেন। তার জন্য হরিয়ানার এই কেন্দ্র মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছেন, এই ইনকিউবেশন ইউনিটটি প্রশিক্ষণ দেবে। পাশাপাশি উদ্যোক্তাদের ধারণাকে ব্যবসায়িক মডেলে পরিণত করবে। নতুনদের পাশাপাশি বর্তমান ব্যবসায়ীদের মাছের বীজ দিয়ে সাহায্য করবে।

হরিয়ানায় চালু নয়া কেন্দ্র

হরিয়ানায় চালু নয়া কেন্দ্র

হরিয়ানার এই 'লিফিক' কেন্দ্রের সহযোগী ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন চার রাজ্য, বিহার, হিমাচল প্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্র থেকে প্রথমব্যাচের জন্য ১০ টি ইনকিউবেটকে চিহ্নিত করেছে। এর মধ্যে ছটি হল নতুন তৈরি মৎস্যচাষের সংগঠন। যাদেরকে সাহায্য করছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা।

এখনও সাফল্য পায়নি মৎস্য সমবায় সমিতিগুলি

এখনও সাফল্য পায়নি মৎস্য সমবায় সমিতিগুলি

দেশে দুধের সমবায় সমিতিগুলি যেমন সাফল্য পেয়েছে, ঠিক তেমনই মৎস্য সমবায় সমিতিগুলি তাদের উপস্থিতি জাহির করতে পারেনি। সেই কারণেই কেন্দ্রের তরফে আলাদা মন্ত্রক তৈরি করে মৎস্যসম্পদ-সহ এই ক্ষেত্রের সমবায় সমিতিগুলিকে সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা আত্মনির্ভর হতে পারে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কেন্দ্র মৎস্যজীবী এবং পশু ব্যবসার সঙ্গে জড়িদের জন্যও কিষাণ ক্রেডিট কার্ডের মতোই ক্রেডিট কার্ড দেবে।

অনুষ্ঠানে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এল মুরুগান বলেছেন, কেন্দ্র এই ব্যবসার সঙ্গে যুক্তদের আয় বাড়াতে সাহায্য করবে। তিনি মৎস্যজীবী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে ফিসারি ইনকিউবেশন সেন্টারের মতো বেশ কিছু উদ্ভাবনী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

২০২৫ সালের জন্য টার্গেট

২০২৫ সালের জন্য টার্গেট

প্রসঙ্গত বলে রাখা ভাল মৎস্যচাষ হল ভারতের সানরাইজ ইন্ডাস্ট্রিগুলির মধ্যে অন্যতম। যা বার্ষিক ৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী ২০২৫ সাল নাগাদ দেশে ২২ মিলিয়ন টন মাছ উৎপাদনের টার্গেট দিয়েছেন। একইসঙ্গে একলক্ষ কোটি টাকার মাছ রপ্তানির লক্ষ্যমাত্রাও রেখেছেন। বর্তমানে দেশে বছরে মাছ উৎপাদন হয় ১২০ লক্ষ টন। রপ্তানি হয় ৪৬ হাজার কোটি টাকার মাছ। সেদিক থেকে ২০২৫ সালের টার্গেটটা যথেষ্টি চ্যালেঞ্জের।

তবে টার্গেটের দিকে এগোতে দেশে প্রথম মৎস্য চাষের জন্য ব্যবসায়িক ইনকিউবেশন সেন্টার তৈরি করাটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। এবার স্টার্টআপের জন্য প্রচার করতে হবে, মৎস্যচাষের সমবায় সমিতিগুলিকে উৎসাহিত করতে হবে। বলেছেন মৎস্য সচিব যতীন্দ্রনাথ সাঁই। এখন দেশে মৎস্যচাষের সঙ্গে যুক্ত প্রায় ৩০ হাজার সমবায় সমিতি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+