ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছুঁই ছুঁই! ব্যাপক উদ্বেগ দেশ জুড়ে
লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া। একদিনের হিসাবে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। কিছুতেই রাশ টানা যাচ্ছে না সংক্রমণের পর্যায়ে। এদিকে, মহামারীর এমন আতঙ্কের খবরের মধ্যে একমাত্র স্বস্তির বার্তা সুস্থতার হার। তবে এদিনও সকালে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে রেকর্ড গড়েছে।

এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৬,৯২২ হয়েছে বলে খবর। ফলে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট থেকে এটি সাফ যে করোনার জেরে প্রায় এক দিনে ১৭ হাজার আক্রান্তের দিকে যাচ্ছে ১৩০ কোটির দেশ। উল্লেখ্য, কয়েকদিন আগে একটি চিনা গবেষণা ও সমীক্ষা জানান দিয়েছিল যে করোনা আক্রান্তের বিতারে ভারতে জুনের মধ্যবর্তী পর্যায় থেকেই একদিনে সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যাবে।
এদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৭৩ ,১০৫ জন। যারমধ্যে অ্যাকটিভ কেস ১,৮৬,৫১৪ জন। মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে বিশ্বের করোনা আক্রান্ত দেশের তালিকাতেও হু হু করে উপরের দিকে উঠছে ভারতের নাম।












Click it and Unblock the Notifications