ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর এইটি....তালিকা প্রকাশ সরকারের!
ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা গেল মধ্যপ্রদেশের ইন্দোর শহরের কাছে। রানার আপ বা দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশের আর একটি শহর ভোপাল।
নয়াদিল্লি, ৪ মে : ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা গেল মধ্যপ্রদেশের ইন্দোর শহরের কাছে। রানার আপ বা দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশের আর একটি শহর ভোপাল। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বৃহস্পতিবার ২৫টি শহরের তালিকা ঘোষণা করলেম যা আম জনতার ভোটে সেরা হয়েছে।
সরকারের "স্বচ্ছ সুরবেক্ষণ ২০১৭"-র আওতায় ৭৩ টি শহর থেকে মানুষের ভোটের নিরিখে শহরগুলিকে পরিচ্ছন্নতার মাপকাঠিতে বিচার করা হয়েছে। আর তাতে দেশের সবচেয়ে নোংরা শহর গণ্য হয়েছে উত্তরপ্রদেশের গণ্ডা।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। চতুর্থ স্থানে গুজরাতের সুরাট এবং গত বছরের জয়ী কর্ণাটকের মাইসুরু এবছর নেমে এসেচে পাঁচ নম্বরে। এই বছর স্বচ্ছ ভারতের দ্বিতীয় সমীক্ষা ছিল এটি। ভারতের ৪৩৪টি শহরে এই সমীক্ষা চালানো হয়েছে।
বেঙ্কাইয়া নাইডু বলেন, "উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। অথচ এই রাজ্যের অবস্থা এতই খারাপ যে তা সত্য়িই উদ্বেগের বিষয়। তাই উত্তরপ্রদেশে বিশেষ নজর দেবে সরকার।"উত্তরপ্রদেশের গণ্ডার পরেই সবচেয়ে নোংরা শহরের তালিকায় রয়েছে মহারাষ্ট্রের ভুসাওয়াল।
নাইডু জানিয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে ৮০ শতাংশ মানুষ মনে করছেন শহরের পরিস্কার পরিচ্ছন্নতার দিক থেকে গত ২ বছরের বেশ উন্নতি হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications