কাশ্মীর নিয়ে তুরস্ক প্রেসিডেন্টের মন্তব্য মানল না ভারত, বিদেশ মন্ত্রকের মুখপাত্র বললেন ‘অযৌক্তিক, অগ্রহণযোগ্য’

শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক (এমইএ) তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোগানের কাশ্মীর সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যকে "আপত্তিকর" বলে প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ভারত এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তুরস্কের রাষ্ট্রদূতের কাছে অসন্তোষ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কে এমন "অযৌক্তিক মন্তব্য" কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়টি নিয়ে অন্য কোনো দেশের মন্তব্য অনভিপ্রেত। জয়সওয়াল বলেন, "ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসবাদ ব্যবহারের নীতি, যা জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য সবচেয়ে বড় হুমকি, সেটিকে প্রত্যাখ্যান করাই বেশি জরুরি"।

randhir jaswal and Turkish President

দুই দিনের পাকিস্তান সফরে থাকা এরদোগান বলেন, কাশ্মীর সমস্যার সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের মাধ্যমে হওয়া উচিত এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান জানানো উচিত। তিনি আরও বলেন, "জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত এবং আমাদের রাষ্ট্র ও জনগণ কাশ্মীরি ভাইদের পাশে রয়েছে"।

ভারত বারবার বলেছে যে জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চিরকাল তাই থাকবে। ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা হয়, যা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটায়।

এরদোগান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সপ্তম পাকিস্তান-তুরস্ক উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের বৈঠকে দুই দেশ ৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছে। বৈঠকের শেষে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার কথাও আলোচনা হয়েছে এই দুই দেশের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+