ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ
ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করলেন সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন সকাল ১০টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান।
৬৭ বছর বয়সী রাধাকৃষ্ণন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন।

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যজনিত কারণে ২১ জুলাই আকস্মিক পদত্যাগ করেন। তার ফলে এই নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছিল। ধনখড়ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর তাঁকে এই প্রথম জনসমক্ষে দেখা গেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক ভিভিআইপি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এবং বেঙ্কাইয়া নাইডুও এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications