দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে মোদীর সুরে সুর মেলালেন রাষ্ট্রপতি কোবিন্দ

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সুরেই কথা বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সুরেই কথা বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার পোর্ট নোভোর বেনিনে জাতীয় সভার মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলেন, ভারতের অর্থিক সমৃদ্ধি বা জিডিপি গ্রেথ অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। ইতিমধ্যেই ২.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে দেশের জিডিপি। আগামী ৭ বছরে সেই গ্রোথ দ্বিগুণ হবে বলে দাবি করেছেন তিনি।

দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে মোদীর সুরে সুর মেলালেন রাষ্ট্রপতি কোবিন্দ

নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে বলেছিলেন আগামী পাঁচ বছরে দেশকে তিনি ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে দেবেন। সেই লক্ষ্যেই এবারের বাজেট পেশ করেছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মোদীর সেই বার্তাই বিশ্বের মঞ্চে পৌঁছে দিলেন। মোদী সরকারের স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস শোনা গেল রাষ্ট্রপতির কণ্ঠে। তিনি দাবি করলেন ভারতের এই বিশ্বাস ভীষণভাবে আন্তরিক এবং কার্যকরী। বিশ্বের দরবারের দেশকে উচ্চতায় পৌঁছে দেওয়ার লড়াইয়ে এই স্লোগান ভীষণভাবে ফল প্রসূ বলে দাবি করেছেন তিনি।

কারণ ভারত একা উন্নতিতে বিশ্বাসী নয়, পিছিয়ে পড়া দেশগুলির উন্নয়নের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়। অর্থা‌ৎ সকলকে নিয়ে এগিয়ে যেতে চায় সে। এমনই দাবি করেছেন রাষ্ট্রপতি।

বেনিনের মতো দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বেনিনের ১০৩ গ্রামের জল পরিষেবা পৌঁছে দিতে ৪২.৬‌ ট্রিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। এই মঞ্চে রাষ্ট্রপতি এই ১০৩িট গ্রামের উন্নয়নে আরও ১০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এই উদ্যোগে ভারত এবং বেনিনের সম্পর্কের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য ভারতকে সমর্থন করার জন্য বেনিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একসঙ্গে সন্ত্রাদবাদ দমনে একযোগে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছে দুই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+